OMG! ভাইপোর সঙ্গে অবৈধ সম্পর্কের জের, স্বামীকে খুন স্ত্রীর, ২০ দিন পরে গ্রেপ্তার

পরকীয়া প্রেমের টান যে কতটা ভয়াবহ হতে পারে, তার এক নৃশংস নিদর্শন মিলল উত্তরপ্রদেশের মাহোবা জেলায়। দূর সম্পর্কের ভাইপোর সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে নিজের স্বামীকে গলা টিপে এবং মাথা থেঁতলে খুন করার অভিযোগ উঠল এক গৃহবধূর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি গত ১০ ডিসেম্বর ঘটলেও, বৃহস্পতিবার পুলিশ অভিযুক্ত স্ত্রী ও তাঁর প্রেমিক ভাইপোকে গ্রেফতার করার পর সমস্ত হাড়হিম করা তথ্য প্রকাশ্যে এসেছে।
ঘটনার প্রেক্ষাপট: পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম শ্যামসুন্দর সাইনি। কয়েক বছর আগে তাঁর সঙ্গে গোমতী সাইনির বিয়ে হয় এবং তাঁদের তিনটি সন্তানও রয়েছে। তবে গত আট মাস ধরে গোমতী তাঁর দূর সম্পর্কের ভাইপো সুজিতের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। এই বিষয়টিকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রতিদিন অশান্তি লেগেই থাকত।
সেই কালরাত: ১০ ডিসেম্বর রাতে সুজিত গোপনে শ্যামসুন্দরের বাড়িতে প্রবেশ করেন। অভিযোগ, গোমতী এবং সুজিত মিলে ঘুমন্ত শ্যামসুন্দরের গলায় দড়ির ফাঁস লাগিয়ে তাঁকে শ্বাসরোধ করে খুন করেন। মৃত্যু নিশ্চিত করতে সুজিত একটি ভারী পাথর দিয়ে শ্যামসুন্দরের মাথা থেঁতলে দেন। এরপর প্রমাণ লোপাটের জন্য দেহটি একটি নির্জন রাস্তার ধারে ফেলে দিয়ে আসা হয়।
তদন্ত ও গ্রেফতার: ১১ ডিসেম্বর পুলিশ অজ্ঞাতপরিচয় হিসেবে দেহটি উদ্ধার করে। তদন্তে নেমে পুলিশ মৃতের পরিচয় জানতে পারে এবং পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরার মুখে ভেঙে পড়ে গোমতী ও সুজিত নিজেদের অপরাধ কবুল করেন। পুলিশ দু’জনকেই গ্রেফতার করেছে এবং পুরো ঘটনার পুনর্নির্মাণ করছে।