খাবারের অপলাপ! ২০২৩-এর সবচেয়ে অদ্ভুত ও ভাইরাল খাবারের ট্রেন্ড যা আপনার রুচি নষ্ট করে দেবে

২০২৫ সাল প্রায় শেষ হতে চলেছে, আর এই বছর সোশ্যাল মিডিয়ায় কিছু অদ্ভুত এবং বিতর্কমূলক খাবারের ট্রেন্ড (Food Trends) নজিরবিহীনভাবে ভাইরাল হয়েছে। রিচ এবং লাইকের লোভে, অনেক ফুড ব্লগার এবং স্ট্রিট ফুড বিক্রেতা এমন সব পরীক্ষা-নিরীক্ষা করেছেন, যা সাধারণ মানুষের খাদ্যরুচিতে আঘাত হেনেছে। খাবারের প্রতি মানুষের বিশ্বাস যেন নড়ে গিয়েছে এই বছর! আসুন দেখে নিই, এই বছরের সবচেয়ে ভয়ঙ্কর কিছু খাদ্য মিশ্রণ, যা শিরোনামে এসেছে।

১. আম নুডলস: ভাবুন তো, গরম গরম নুডলসের সঙ্গে আমের রস এবং উপরে তাজা আমের টুকরো? হ্যাঁ, এই বছর একজন স্ট্রিট ফুড বিক্রেতা নুডলসের সঙ্গে আমকে মিশিয়ে এই অদ্ভুত পদটি তৈরি করেছেন। নুডলসপ্রেমীরা এটি দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় একজন মন্তব্য করেছেন, “এখন আমাকে টয়লেট ক্লিনার দিয়ে চোখ পরিষ্কার করতে হবে!”

২. পেঁয়াজের লাট্টে: কফিতে চিনি এবং দুধ স্বাভাবিক। কিন্তু পেঁয়াজ? এই অদ্ভুত পানীয়তে কফির সঙ্গে কাটা পেঁয়াজ মেশানো হয়েছিল। এই ট্রেন্ডের উৎপত্তি চিনে, এবং এর ভিডিও ভারতে ভাইরাল হওয়ার পর অনেকেই এটিকে ‘বিষ’ হিসাবে অভিহিত করেছেন। ** ৩. ম্যাগি চা:** ম্যাগি এবং চা—দু’টোই ভারতীয়দের হৃদয়ের খুব কাছের। কিন্তু এগুলি একসঙ্গে মিশিয়ে খাওয়াটা অখাদ্যের চেয়ে কম কিছু নয়। একটি ভিডিওতে দেখা গেছে, একজন ব্যক্তি ফুটন্ত চায়ের কাপে রান্না করা ম্যাগি ঢেলে দিয়েছেন। এই দৃশ্য ম্যাগি প্রেমীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছিল।

৪. চকোলেট চিকেন টিক্কা: আমিষভোজীদের জন্য এটি ছিল বছরের সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন। মশলাদার চিকেন টিক্কা-এর উপরে গলানো ডার্ক চকোলেট দিয়ে পরিবেশন করা হয়েছিল। এটি দেখার পর অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন।

৫. চকোলেট পকোড়া: বর্ষাকালে গরম গরম পকোড়া কার না পছন্দ? কিন্তু আপনি কি কখনও চকোলেট পকোড়া খেয়েছেন? এই বছর, হায়দরাবাদের একজন বিক্রেতা বেসন বাটারে চকোলেট বার ডুবিয়ে ভেজে, সবুজ চাটনির সঙ্গে পরিবেশন করেছেন। এই মিশ্রণটি ছিল স্বাদ নষ্টের জন্য অন্যতম।

৬. টয়লেট বোল আইসক্রিম: স্বাদের কথা বাদ দিলেও, এই খাবারের উপস্থাপনা মানুষকে চমকে দিয়েছিল। আইসক্রিম এমন একটি বাটিতে পরিবেশন করা হয়েছিল, যা দেখতে হুবহু টয়লেট বোলের মতো ছিল। মানুষ তাৎক্ষণিকভাবে এটিকে ‘বিরক্তিকর’ বলে অভিহিত করেছিলেন।

৭. ওরিও সুশি: জাপানি খাবার সুশি এবং ওরিও বিস্কুটের সংমিশ্রণ এই বছর ভাইরাল হয়েছিল। এই রোলটি ওরিও ক্রিম এবং বিস্কুটের টুকরো দিয়ে তৈরি করা হয়েছিল। যদিও কিছু মানুষ এটিকে ‘ঠিক আছে’ বলে মনে করেছিলেন, তবে খাঁটি সুশি প্রেমীদের জন্য এটি ছিল একটি চরম বিস্ময়।

৮. আইসক্রিম এবং সয়া সস: মিষ্টি ভ্যানিলা আইসক্রিম এবং নোনতা সয়া সস—শুনতে অদ্ভুত লাগলেও, ২০২৫ সালে অনেক ফুড ব্লগার এটি চেষ্টা করেছিলেন। বেশিরভাগ মানুষ বলেছিলেন যে এটি স্বাদের নামে কেবল একটি রসিকতা ছিল।

৯. ম্যাগি কফি: এটি যেন ম্যাগিকে অপমান করার মতো! এই পরীক্ষায়, ম্যাগিকে জলের পরিবর্তে দুধ এবং কফি পাউডার দিয়ে রান্না করা হয়েছিল। হলুদ এবং সবজি দিয়ে তৈরি এই ‘কফি ম্যাগি’ সোশ্যাল মিডিয়ায় বছরের ‘সবচেয়ে খারাপ’ খাবারের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল।

১০. চকোলেট ফুচকা: পানিপুরির কথা শুনলেই মুখে জল চলে আসে, কিন্তু যখন এটি মশলাদার জলের পরিবর্তে চকোলেট সিরাপ এবং জ্যাম দিয়ে ভরা হয়, তখন স্বাদ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ইন্দোরের একটি বাজারে বিক্রি হওয়া এই চকোলেট গোলগাপ্পাগুলি ভারতীয় স্বাদের প্রেমীদের হৃদয় ভেঙে দিয়েছে।

পরীক্ষা-নিরীক্ষা খারাপ নয়, তবে স্বাদের প্রতি এই অবিচার ২০২৫ সালে কিছুটা বেশি ছিল। তবে সোশ্যাল মিডিয়ায় যত দিন যাচ্ছে মানুষ ট্রেন্ডে গা ভাসাচ্ছেন। তাই ২০২৬ সাল আরও ভালো কিছু নিয়ে আসবে এই আশায় মানুষ।