মোদীঝড়ের মাঝেই চরম বিষাদ! কৃষ্ণনগরে প্রধানমন্ত্রীর সভায় আসার পথে মর্মান্তিক পরিণতি ৪ জনের

নদীয়ায় আজ হাইভোল্টেজ সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একদিকে যখন সিএএ (CAA) ইস্যুতে মতুয়া সমাজের উন্মাদনা ও আশঙ্কার দোলাচল তুঙ্গে, ঠিক তখনই কৃষ্ণনগরে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে আসার পথে ঘটে গেল এক ভয়াবহ রক্তক্ষয়ী দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন মুর্শিদাবাদ থেকে আসা ৪ জন পুণ্যার্থী তথা বিজেপি সমর্থক।
কৃষ্ণনগর-রানাঘাট শাখার তাহেরপুর ও বাদকুল্লা স্টেশনের মাঝামাঝি এলাকায় ভোরবেলা এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, মৃত ও আহতরা সকলেই মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। তারা রেললাইনের ধারে প্রাতঃকৃত্য সারতে গিয়েছিলেন, সেই সময় দ্রুতগতির একটি ট্রেনের সামনে পড়ে যান তারা। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়, পরে হাসপাতালে আরও একজন প্রাণ হারান। বর্তমানে আরও এক ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। আনন্দ-উৎসাহের আবহে এই আকস্মিক মৃত্যুসংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।