কুর্মি সম্প্রদায়ের প্রভাবশালী নেতা এবার যোগীরাজ্যের প্রধান, লোকসভা ভোটের আগে বড় সাংগঠনিক রদবদল বিজেপিতে

ভারতীয় জনতা পার্টি (BJP) উত্তর প্রদেশ ইউনিটের নতুন রাজ্য সভাপতি হিসেবে সাতবারের সাংসদ এবং কুর্মি সম্প্রদায়ের প্রভাবশালী নেতা পঙ্কজ চৌধুরীকে নিযুক্ত করেছে। যোগী রাজ্যে আসন্ন গুরুত্বপূর্ণ নির্বাচন এবং সাংগঠনিক মেরুকরণের আগে পঙ্কজ চৌধুরীর এই নিয়োগকে গেরুয়া শিবিরের একটি বড় কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

পঙ্কজ চৌধুরী দীর্ঘদিন ধরে উত্তর প্রদেশের রাজনীতিতে সক্রিয়। কুর্মি সম্প্রদায়ের মধ্যে তাঁর প্রভাব যথেষ্ট গভীর। এই নিয়োগের মাধ্যমে বিজেপি রাজ্যে ওবিসি (OBC) ভোটব্যাঙ্কের উপর নিজেদের দখল আরও মজবুত করতে চাইছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Dipak Barman01
  • Dipak Barman01