গরিব মানুষের জন্য নজিরবিহীন উদ্যোগ, হাওড়ায় বিনামূল্যে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরিষেবা

যেখানে স্পেশ্যালিস্ট ডাক্তার দেখাতে গেলে সাধারণত ৪০০ থেকে ৫০০ টাকা খরচ হয়, সেখানে বহু গরিব মানুষের পক্ষে চিকিৎসা পরিষেবা নেওয়া অসম্ভব হয়ে ওঠে। এই বাস্তবতাকে মাথায় রেখে হাওড়ার পাঁচলা বিকি হাকোলা ভাতৃ মিলন সংঘ এক বিশেষ উদ্যোগ নিয়েছে। তাদের উদ্যোগে রবিবার, ১৪ ডিসেম্বর, গ্রামের কয়েকশো মানুষ সম্পূর্ণ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা পাবেন।
একসঙ্গে ৬ জন বিশেষজ্ঞ ডাক্তার: স্বাস্থ্য পরিষেবায় এটি এক নজিরবিহীন ঘটনা। এই প্রথম একসঙ্গে একই দিনে ছয়টি ভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার গ্রামের মানুষকে পরিষেবা দিতে হাজির হচ্ছেন।
বিশেষজ্ঞ চিকিৎসকগণ: অর্থোপেডিক, কার্ডিওলজিস্ট, গাইনোকলজিস্ট, স্কিন, মেডিসিন ও আই স্পেশ্যালিস্ট।
সময় ও স্থান: রবিবার সকাল থেকে সারাদিন ব্যাপী এই স্বাস্থ্য শিবির পাঁচলার বিকি হাকোলা প্রাথমিক স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে।
সংঘের লক্ষ্য: বিকি হাকোলা ভাতৃ মিলন সংঘের উদ্যোগে এবং ভারতীয় সেনাদের সহযোগিতায় গত কয়েক বছর ধরে এই এলাকায় রক্তদান শিবির ভীষণভাবে সাড়া ফেলেছে। প্রতিষ্ঠানের সদস্য শ্যামল পল্যে জানান, “দেশ ও দশের সেবাই মূল লক্ষ্য বিকি হাকোলা ভাতৃ মিলন সংঘের।” গ্রামের ৮ থেকে ৮০ বছর বয়সী মানুষ এই কর্মযজ্ঞে শামিল হন। এবার এই বিশিষ্ট চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরিষেবা আরও বেশি মানুষকে সহযোগিতা করবে এবং উৎসাহিত করবে।
সফলভাবে এই শিবির আয়োজনের জন্য বিকি হাকোলা প্রাথমিক স্কুল প্রাঙ্গনে জোরদার প্রস্তুতি শুরু হয়েছে।