বিশেষ: ইন্টারেস্টেই পাবেন একগাদা টাকা, জেনেনিন Post Office-এর এই ধামাকা স্কিম

ভবিষ্যতের কথা মাথায় রেখে সুরক্ষিত থাকাটা জরুরি। আর যাঁরা বিনিয়োগের ক্ষেত্রে কোনও ঝুঁকি নিতে চান না, তাঁদের জন্য পোস্ট অফিসের একাধিক স্কিম হল সেরা ঠিকানা। আজ আমরা এমনই একটি জনপ্রিয় এবং নির্ভরযোগ্য স্কিম নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে অল্প সময়ের মধ্যে মোটা অঙ্কের টাকা জমানো সম্ভব।

পোস্ট অফিসের সেই জনপ্রিয় স্কিমটি হল রেকারিং ডিপোজিট স্কিম (Post Office RD Scheme)। এটি সম্পূর্ণ ঝুঁকিহীন হওয়ায় যারা রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট খুঁজছেন, তাদের জন্য এটি একটি দারুণ বিকল্প হতে পারে। এই স্কিমে নিয়মিত বিনিয়োগ করে আপনি সুদ বাবদই পেতে পারেন লক্ষ লক্ষ টাকা।

এই স্কিমে প্রতি মাসে মাত্র ৫ হাজার টাকা করে জমা রেখে আপনি সহজেই সেভ করে ফেলতে পারেন ৮ লক্ষ টাকার বেশি। সবথেকে আকর্ষণীয় বিষয় হল, এই স্কিমে আপনি ফিক্সড ডিপোজিট (FD)-এর থেকেও বেশি টাকা পাবেন বলে জানা গিয়েছে। বর্তমানে এই স্কিমে গ্রাহকরা ৬.৭ শতাংশ হারে চক্রবৃদ্ধি সুদ (Compounded Interest) পেয়ে থাকেন।

হিসেব বলছে, ₹৫০০০ টাকায় ₹৮.৫ লক্ষ

পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমের নিয়মাবলী খুবই সহজ। স্কিমের ম্যাচিওরিটির মেয়াদ হল ৫ বছর। তবে আপনি চাইলে আরও ৫ বছরের জন্য এটিকে বাড়াতে পারেন, যার ফলে আপনার টাকা দ্রুত গতিতে বাড়তে থাকবে।

যদি আপনি প্রতি মাসে ৫,০০০ টাকা করে জমা রাখেন, তাহলে প্রথম ৫ বছরে আপনার মোট বিনিয়োগ হবে ৩,০০,০০০ টাকা। ৬.৭% হারে সুদ যুক্ত হয়ে ৫ বছর পর আপনার মোট রিটার্ন দাঁড়াবে ৩৫৬,৮৩০ টাকা।

এরপর আরও ৫ বছরের জন্য আরডি বাড়ানো হলে, মোট ১০ বছরে আপনার বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৬,০০,০০০ টাকা। এই ১০ বছরে শুধু ইন্টারেস্ট বাবদ আপনি পেতে পারেন ২,৫৪,২৭২ টাকা।

চূড়ান্ত প্রাপ্তি: ১০ বছর পর কোনও ঝুঁকি না নিয়েই আপনি পেয়ে যাবেন ৮,৫৪,২৭২ টাকা

যারা ঝুঁকি ছাড়াই মোটা টাকা সঞ্চয় করতে চান, তাদের জন্য পোস্ট অফিসের এই আরডি স্কিম একটি নির্ভরযোগ্য বিকল্প। তবে বিনিয়োগের আগে অবশ্যই একবার নিজে সম্পূর্ণ রিসার্চ করুন এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।