ট্রেনে খাবারের গুণমান নিয়ে কঠোর IRCTC, Vande Bharat ও Amrit Bharat-এ শুরু পরীক্ষামূলক পরিষেবা

ট্রেনে যাত্রীদের খাবারের গুণমান ও অন-বোর্ড ক্যাটারিং পরিষেবার মানোন্নয়নে কঠোর হয়েছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)। এই লক্ষ্যেই তারা কয়েকটি নির্বাচিত ট্রেনে পরীক্ষামূলক কার্যক্রম (Proof of Concept- PoC) শুরু করেছে। এই পরীক্ষার মূল উদ্দেশ্য হলো পুরো খাবার সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপে নজরদারি নিশ্চিত করা।IRCTC এই PoC পরিচালনা করছে খাবারের উৎপাদন এবং পরিবেশনকে আলাদা করার উদ্দেশ্যে। এর ফলে, ইন্ডাস্ট্রিয়াল কিচেন, রেস্তোরাঁ চেইন এবং ফ্লাইট ক্যাটারারদের মতো ব্র্যান্ডেড খাদ্য ও পানীয় সরবরাহকারী সংস্থাগুলি যাত্রীদের জন্য তাজা ও স্বাস্থ্যকর খাবার সরবরাহ করতে পারবে। সম্প্রতি চালু হওয়া বন্দে ভারত ও অমৃত ভারত ট্রেনগুলির নির্বাচিত রুটে এই পরীক্ষা চালানো হচ্ছে।যে ট্রেনগুলিতে পরীক্ষামূলক পরিষেবা চালু:IRCTC-এর এই ‘প্রুফ অফ কনসেপ্ট’-এর অধীনে কয়েকটি রুটে ব্র্যান্ডেড সংস্থাগুলি খাবার সরবরাহ করছে, যার তালিকা নিচে দেওয়া হলো:ট্রেন নংরুটসরবরাহকারী সংস্থা20101/20102নাগপুর–সেকেন্দ্রাবাদ বন্দে ভারত এক্সপ্রেসমেসার্স হলদিরামস (নাগপুর) এবং এলিওর (সেকেন্দ্রাবাদ)14047/14048দিল্লি–সীতামঢ়ী অমৃত ভারতমেসার্স টাচ স্টোন ফাউন্ডেশন (দিল্লি)20633/20634কাসারগড়–তিরুবনন্তপুরম বন্দে ভারত এক্সপ্রেসক্যাসিনো এয়ার ক্যাটারার্স অ্যান্ড ফ্লাইট সার্ভিসেস (CAFS)20631/20632ম্যাঙ্গালোর–তিরুবনন্তপুরম বন্দে ভারত এক্সপ্রেসক্যাসিনো এয়ার ক্যাটারার্স অ্যান্ড ফ্লাইট সার্ভিসেস (CAFS)26901/26902আহমেদাবাদ–ভেরাবল বন্দে ভারত এক্সপ্রেসমেসার্স CAFS কিচেন (গান্ধীনগর) ও মেসার্স সফল ফুডিস (রাজকোট)26401/02 ও 26403/04শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা–শ্রীনগর বন্দে ভারত ট্রেনবৈষ্ণো দেবী সরোবর পোর্টিকো (কাটরা ও শ্রীনগর)15567/15568বাপুধাম মোতিহারী–আনন্দ বিহার অমৃত ভারত এক্সপ্রেসমেসার্স ইসকন, দ্বারকাএই পরীক্ষাগুলির মাধ্যমে যাত্রীদের স্থানীয় সুস্বাদু খাবার-সহ একটি বৈচিত্র্যময়, রেস্তোরাঁর মানের মেনু সরবরাহ করা হচ্ছে। IRCTC জানিয়েছে, উপরোক্ত ট্রেনগুলিতে খাবার পরিষেবা সম্পর্কে যাত্রীদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে। PoC থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে পরবর্তীতে খাবারের মানোন্নয়ন ও সম্প্রসারণের জন্য চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে।