রাতের অন্ধকারে BLO-এর বাড়িতে হামলা! খড়দহে ফের অশান্তি, তৃণমূলের দিকে আঙুল তুললেন অর্জুন সিং

উত্তর ২৪ পরগনার খড়দহে আবারও উত্তেজনা ছড়াল। গভীর রাতে স্থানীয় বুথ লেভেল অফিসার (BLO) মানব চন্দের বাড়িতে দুষ্কৃতীদের হামলার অভিযোগ উঠেছে। কারা বা কী কারণে এই হামলা চালিয়েছে, তা নিয়ে তীব্র ধোঁয়াশা তৈরি হয়েছে।

তবে এই ঘটনায় সরাসরি শাসকদল তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন বিজেপি নেতা তথা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। ঘটনা জানাজানি হতেই রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে।

বিজেপি নেতা অর্জুন সিং অভিযোগ তুলেছেন, “ভোটের আগে আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্যই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হামলা চালিয়েছে। একজন নির্বাচন কর্মীর বাড়িতে রাতের অন্ধকারে হামলা গণতন্ত্রের ওপর আক্রমণ। এর পিছনে তৃণমূলেরই হাত রয়েছে।”

এই ঘটনার পর থেকে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু ভোটের আগে একজন BLO-এর বাড়িতে হামলার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিজেপি নেতা অর্জুন সিং-এর এই বিস্ফোরক মন্তব্যের পর তৃণমূল কংগ্রেস এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি।

Dipak Barman01
  • Dipak Barman01