বিয়ে ভাঙার পরই প্রকাশ্যে স্মৃতির ‘নিয়ন্ত্রণ’-এর বার্তা! হারমানপ্রীতের সঙ্গে আলিঙ্গন, মাঠে ফিরছেন মন্ধানা

সুরকার পলাশ মুচ্ছলের (Palash Muchhal) সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ভারতীয় তারকা ক্রিকেটার স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) বুধবার প্রথমবার প্রকাশ্যে একটি অনুষ্ঠানে যোগ দিলেন। তিনি নয়াদিল্লির ভারত মণ্ডপমে (Bharat Mandapam) এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে তাঁর সঙ্গী ছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur)।

অনুষ্ঠানে দেখা হতেই স্মৃতি উষ্ণ আলিঙ্গনে হরমনপ্রীতের সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়াও, হরমনপ্রীতের ম্যানেজার নূপুর কাশ্যপের (Noopur Kashyap) সঙ্গেও তিনি সৌজন্যমূলক আলিঙ্গন করেন। বিচ্ছেদের বিতর্কের মাঝে স্মৃতির এই স্বাভাবিক উপস্থিতি তাঁর মানসিক দৃঢ়তার ইঙ্গিত দেয়।

‘শান্ত থাকা মানেই নীরবতা নয়, এটা নিয়ন্ত্রণ’

ব্যক্তিগত জীবন নিয়ে ক্রমাগত আলোচনা এবং সোশ্যাল মিডিয়ায় বিতর্ক এড়াতে সম্প্রতি ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে স্মৃতি একটি তাৎপর্যপূর্ণ পোস্ট করেছেন। সেখানে তিনি লেখেন, ‘আমার কাছে শান্ত থাকা মানেই নীরব থাকা নয়। এটা নিয়ন্ত্রণ (Control)।’ এই পোস্টের মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন যে, ব্যক্তিগত জীবনের বিপর্যয় কাটিয়ে তিনি স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন এবং নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে চান। যদিও পলাশ মুচ্ছল তাঁর বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগ অস্বীকার করে বিবৃতি জারি করেছেন, তবুও এই আলোচনা জারি রয়েছে। স্মৃতি অবশ্য এসব এড়িয়ে চলেছেন।

শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরছেন স্মৃতি

ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ের মধ্যেই পেশাদার ক্রিকেটে ফিরছেন স্মৃতি মন্ধানা। বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পরের দিনই স্মৃতির ভাই শ্রবণ সোশ্যাল মিডিয়ায় তাঁর ক্রিকেট অনুশীলনের ছবি শেয়ার করেছিলেন। আসন্ন শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের জন্য বিসিসিআই-এর (BCCI) ঘোষিত ১৫ জনের দলে রয়েছেন স্মৃতি। আগামী ২১ ডিসেম্বর বিশাখাপত্তনমে (Visakhapatnam) সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপজয়ী এই তারকা ব্যাটার এখন সম্পূর্ণ মনোযোগ দিয়ে সেই সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

Dipak Barman01
  • Dipak Barman01