‘ছাব্বিশে বাংলার জনগণ আপনাকে হিলিয়ে দেবে’, হলদিয়া থেকে মুখ্যমন্ত্রীকে সরাসরি হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

‘এবার পশ্চিমবঙ্গে পরিবর্তনের সময় এসেছে’। হলদিয়ার সভা থেকে সরাসরি শাসকদলকে কড়া বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের তীব্র সমালোচনা করে শুভেন্দু অধিকারী বলেন, “মুখ্যমন্ত্রীর মুখে গুন্ডাদের ভাষা!”।
বিরোধী দলনেতা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “ছাব্বিশে বাংলার জনগণ আপনাকে হিলিয়ে দেবে”। তিনি জোর দিয়ে দাবি করেন যে, আসন্ন নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত আসনে জয়লাভ করবে বিজেপি। শুভেন্দুর কথায়, “পূর্ব মেদিনীপুরে আমরা ১৬টাই জিতবো”।
তৃণমূলকে পরাস্ত করে রাজ্যে ক্ষমতা দখলের প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী ফের একবার নন্দীগ্রামের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, “নন্দীগ্রামই পরিবর্তনের রাস্তা দেখিয়েছে”। শুভেন্দু অধিকারীর এই আক্রমণাত্মক মন্তব্যগুলি রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তাপ ছড়াল।