BigNews: দেশের ৭৫ জেলায় মিলবে এই সুবিধে, রয়েছে বাংলাও, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পূর্ব ঘোষণ মতো ৭৫ টি ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিটের উদ্বোধন করছেন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার বক্তৃতা রাখছেন।

৭৫টি ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিটের তালিকায় রয়েছে বাংলার সোনারপুরের গ্রিন পার্কার একটি বেসরকারি ব্যাংকার ইউনিট। বিজেপি সূত্রে জানা গেছে সেই ব্যাংকার শাকে উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ ও অগ্নিমিত্রা পাল।

প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দেশের প্রতিটি কোণায় ডিজিটাল ব্যাঙ্কিংয়ের সুবিধা পৌঁছে দিতে এই ডিবিইউগুলি হচ্ছে। সব ক’টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে। ১১টি সরকারি ব্যাঙ্ক, ১২টি বেসরকারি ব্যাঙ্ক ও একটি ছোট এই আর্থিক সংস্থা এই উদ্যোগে অংশ নিয়েছে।