কেন ভেঙে গিয়েছিলো দেব-শুভশ্রীর প্রেম, অবশেষে মুখ খুললেন শুভশ্রী

টলিউডের একসময় সুপারহিট জুটি দেব-শুভশ্রী। তাদের রসায়ন যেন মন ছুঁয়ে গিয়েছিলো দর্শকদের।যদিও বেশ কিছু বছর থেকে তাদের আর একসাথে পর্দায় দেখা যায় না। পর্দাতে তাদের কেমিস্ট্রিটা তাই মিস করেন দর্শকরা।বাস্তবেও তাদের সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতার আভাস পেতেন সেই সময়। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, দেব-শুভশ্রী নাকি একে অপরকে ভীষণ ভালোবাসতেন। তাদের মধ্যে গড়ে উঠেছিল একটি মিষ্টি প্রেমের সম্পর্ক। যদিও কখনো তারা স্বীকার করেননি। বন্ধুত্ত বলেই দাবি করেছেন তারা।

তবে এদিকে সম্প্রতি একটি টক শোতে এসে এই নিয়ে মুখ খুলেছিলেন শুভশ্রী।কেন ভেঙে গিয়েছিলো দেব-শুভশ্রীর সম্পর্ক? এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “আমার জীবনের এমন একটা পর্যায় এসেছিল যখন কাজ থেকে আমার ফোকাসটা একদম শিফট করে গিয়েছিল এবং সেটা কিন্তু আমার ডিসিশন ছিল। আফটার ‘পরাণ যায়…’ আমি কাজটা ছেড়ে দিয়েছিলাম।’’

তিনি আরও বলেন, “যেটার জন্য ডিসিশনটা নিয়েছিলাম সেই জিনিসটা যখন থাকলো না জীবনে তখন আমি বুঝতে পারলাম জীবনটা খুব অনিশ্চিত। কিন্তু আমি আফসোস করি না যে কেন আমি আমার চারটে বছর নষ্ট করেছি! আমি আমার বাবা-মার সাথে সব কথা শেয়ার করতে পারতাম না, আমি আমার খুশিটাই আমার বাবা-মার সাথে শেয়ার করতে চাই। ডেফিনেটলি ওরা বুঝতে পারতো”।

আর তখন কারো বুঝতে অসুবিধা হয়নি যে তিনি দেবের কথাই বলছেন। শুভশ্রী এও বলেছেন সেই সময় তিনি অবসাদের জেরে বাথরুমে গিয়ে লুকিয়ে কাঁদতেন। ব্রেকআপের সময় সেই মানুষটিকে তিনি কী বলেছিলেন? অভিনেত্রী বলেছেন, “যেই সময় আমি জিরো হয়ে গিয়েছিলাম সেই সময় আমি ওই মানুষটিকে বলেছিলাম, দ্যাখো আমার জীবনে কিন্তু ইনসিকিউরিটি নেই। কারণ আমার হারানোর কিছু নেই। আমার কিছুই নেই। আর ভগবানের আর্শীবাদে আমরা কেরিয়ার তারপর থেকেই নতুন মোড় নেয়…”।