BigNews: ভারতের কাশির সিরাপ নিয়ে বিতর্ক, WHO-এর অভিযোগের জবাব দিলো ভারত

সম্প্রতি আফ্রিকার গাম্বিয়ায় ৬৬ জন শিশুর মৃত্যুর ঘটনায় শুরু হয়েছে ভারতে নির্মিত কাশির সিরাপ নিয়ে বিতর্ক। বিশ্ব স্বাস্থ সংস্থা ভারতের মেইডেন কোম্পানির তৈরী সিরাফ কেই দায়ী করে অভিযোগ জানিয়েছে ভারতে। তারা জানিয়েছে ভারতে তৈরী করা চারটি কাশির সিরাফের কারণেই ওই শিশুদের মৃত্যু হয়েছে।

আর আজ এই প্রসঙ্গে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া জানিয়েছে বিশ্ব স্বাস্থ সংস্থার দেওয়া তথ্য অপর্যাপ্ত। DCGI এর পক্ষ থেকে ভিজি সমানী বলেছেন, প্রথম বৈত্যকে কমিটি জানিয়েছে শিশুদের চিকিৎসা সম্পর্কে যে তথ্য তুলে ধরেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তা তাদের মৃত্যুর কারণ নির্ধারণের জন্য উপযুক্ত নয়।

প্রসঙ্গত, গাম্বিয়ায় ৭০ শিশুর মৃত্যুর পর ইন্দোনেশিয়ায় ভারতের উ’পাদিত কফ সিরাপ নিষিদ্ধ করা হয়েছে। দেশটির রাজধানীর ২০টি শিশুর কিডনি ক্ষতির মৃত্যুর তদন্তের পর এ সিদ্ধান্ত নেয়া হয়।

ইন্দোনেশিয়ার খাদ্র এবং ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা বিপিওএম জানায়, কফ সিরাপের ডাইথাইলিন গ্লাইকল এবং ইথাইলেন গ্লিকল অন্যান্য উপাদানকে বিষাক্ত করেছে কিনা তার তদন্ত হচ্ছে।

নিউ দিল্লি ভিত্তিক মেইডেন ফার্মাসিটিউক্যালস লিমিটেডের তৈরি কফ সিরাপকে পশ্চিম আফ্রিকার ৭০ শিশুর মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে। এ নিয়ে যৌথভাবে তদন্ত করছে গাম্বিয়া এবং ভারত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, চারটি মেইডেন ওষুধ পণ্যে অপ্রত্যাশিত পরিমাণের উপাদান পাওয়া গেছে যা পণ্যটিকে বিষাক্ত করতে পারে।