জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল ভারত, জেনেনিন কোন বিষয়ে মিললো না মতামত

রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বড় শহরগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে পশ্চিমা ঘেঁষা এ দেশটি।
রাশিয়ার এ নজিরবিহীন এ ক্ষেপণাস্ত্র হামলা নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। সেই পথে এবার হাঁটলো ভারতও। তার কয়েক ঘণ্টার মধ্যেই জাতিসংঘে রাশিয়া-বিরোধী প্রস্তাবে ভোট দিল নয়াদিল্লি।

ইউক্রেনের ডোনেস্ক, খেরসন, লুহানস্ক ও জাপোরিঝিঝিয়া অঞ্চলকে গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্তির নিন্দা প্রস্তাবের খসড়া জাতিসংঘে প্রস্তুত করা হয়েছিল। রাশিয়া সেই প্রস্তাবে ভোটাভুটির জন্য গোপন ব্যালটের দাবি জানায়। রাশিয়ার সেই দাবি প্রত্যাখ্যান করে গোপন ব্যালটের বিরুদ্ধেই ভোট দিয়েছে ভারতসহ শতাধিক দেশ।

১৯৩ সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদে আলবেনিয়া ঐ নিন্দা প্রস্তাবটি এনেছিল। সেই প্রস্তাবে ইউক্রেনের চার অঞ্চল রাশিয়ার দখল করা ও সেখানে ‘অবৈধভাবে গণভোট’ করানোর নিন্দা ও বিরোধিতা ছিল। আলবেনিয়ার প্রস্তাব গ্রহণের সিদ্ধান্তটির পুনর্বিবেচনার আবেদন করে রাশিয়া।

শুধুমাত্র ১৩টি দেশ রাশিয়ার পক্ষে ছিল। ১০৭টি দেশ রাশিয়ার বিপক্ষে। ৩৯টি দেশ ভোটদানে বিরত ছিল। হার অবশ্যম্ভাবী জেনেই এখানে রাশিয়া ও চীন ভোট দেয়নি বলে কূটনৈতিকরা মনে করছেন।

এ ভোটাভুটির ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানান জাতিসংঘের রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া। তিনি অভিযোগ করেন যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জালিয়াতি হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *