ATM ক্যাশ ভ্যান থামিয়ে ফিল্মি কায়দায় লুট ৭ কোটি টাকা! RBI অফিসার সেজে দুষ্কৃতীদের অবিশ্বাস্য ডাকাতি

রিজার্ভ ব্যাঙ্কের (RBI) আধিকারিক সেজে দুষ্কৃতীরা বেঙ্গালুরুতে এটিএম ক্যাশ ভ্যান থেকে ফিল্মি কায়দায় ৭ কোটি ১১ লক্ষ টাকা লুট করেছে। বুধবার দুপুরে দক্ষিণ বেঙ্গালুরুর একটি উড়ালপুলের উপর দিয়ে দ্রুত গতিতে যাওয়া ওই ক্যাশ ভ্যানটিকে দুটি গাড়ি দিয়ে আটকায় ছয়জনের একটি দল।

কীভাবে ঘটল ডাকাতি?

আরবিআই অফিসারের পরিচয়: দুষ্কৃতীরা নিজেদেরকে আরবিআই অফিসার বলে পরিচয় দেয় এবং ক্যাশ ভ্যানটিকে থামায়। তারা জানায়, তাদের সংস্থা আরবিআইয়ের নির্দেশিকা লঙ্ঘন করেছে, তাই কর্মীদের জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় যেতে হবে।

বিভাগ করে কর্মীদের স্থানান্তরিত: ক্যাশ ভ্যানে চালক ছাড়া আরও তিনজন কর্মী ছিলেন। দুষ্কৃতীদের কথায় বিশ্বাস করে ওই কর্মীদের দু’জনকে একটি গাড়িতে তুলে নেয়। বাকি দু’জন উঠে পড়ে ক্যাশ ভ্যানে। অন্য দু’জন ছিল মারুতি গাড়িতে।

টাকা নিয়ে চম্পট: থানার উদ্দেশে রওনা দেওয়ার পর গাড়ি দু’টি আলাদা রাস্তা নেয়। কিছুটা যাওয়ার পর ক্যাশ ভ্যানের চালককে রাস্তার মাঝে নামিয়ে দেওয়া হয়। ততক্ষণে অন্য গাড়িটিও চলে আসে এবং বন্দুক দেখিয়ে চালককে ক্যাশ ভ্যান থেকে টাকাভর্তি ক্যাশবাক্সগুলি মারুতি ও অন্য গাড়িতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর চালককে ফেলে টাকা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

পুলিশ এটিকে সাম্প্রতিক সময়ে বেঙ্গালুরু শহরে অন্যতম বড় ডাকাতির ঘটনা বলে জানিয়েছে। বৃহস্পতিবার কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বলেন, অপরাধীদের দ্রুত ধরার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। তিনি জানান, শহরজুড়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রযুক্তি ব্যবহার করে দুষ্কৃতীরা রাজ্য ছেড়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, একটি গাড়ির ছবি পাওয়া গেলেও দেখা গেছে সেটি অন্য গাড়ির নম্বর প্লেট ব্যবহার করছিল। তিনি আশ্বাস দেন, যেমন বিজয়পুরার ডাকাতির ঘটনায় অপরাধীরা ধরা পড়েছিল, তেমনই এখানেও সাফল্য আসবে।