দেব নাকি জিৎ, টলিউডে কে সবথেকে বেশি সফল? কার যোগ্যতা সব থেকে বেশি?

টলিউডের দুই সুপারস্টার দেব এবং জিৎ। অভিনয় জগতে পা রাখার পর থেকে একের পর এক সিনেমা ভক্তদের উপহার দিয়ে মন জয় করে নিয়েছেন দেব, জিৎ। তবে এখন প্রশ্ন হলো,দেব নাকি জিৎ? টলিউডে কে সবথেকে বেশি সফল? কার যোগ্যতা সব থেকে বেশি? এসব নিয়ে দুই তারকার ফ্যানেদের মধ্যে ঝগড়া চলতেই থাকবে।

তবে জানেন কি দেব এবং জিতের ছবির মধ্যে কোন ছবি সব থেকে বেশি রোজগার করে? সম্প্রতি ফেসবুকের একটি ফ্যান পেজে ফাঁস হয়েছে দেব এবং জিতের সর্বোচ্চ ইনকাম করা মুভির তালিকা এবং বক্স অফিস কালেকশন।যেখানে দেব এবং জিতের সর্বোচ্চ সিনেমা আয় করার তালিকা দেওয়া হয়েছে।

আর সেখান থেকে জানা গিয়েছে, জিতের সব থেকে বেশি উপার্জনকারী ছবি ছিল ‘আওয়ারা’। এই ছবিটি ৮.৫ কোটি টাকা উপার্জন করেছিল। দ্বিতীয় ‘বস’। র এই সিনেমা ৬.৭৫ কোটি টাকা উপার্জন করেছে বক্সঅফিস ।এমনকি দুই পৃথিবীতে দেব এবং জিৎ একসঙ্গে থাকলেও বক্সঅফিসে এই ছবি ৬.৫ কোটি টাকা কালেকশন করেছে । ‘বচ্চন’ ৪.৩২ কোটি টাকা ।

অন্যদিকে কিন্তু জিতের থেকে দেবের বাক্স অফিস কালেকশন অনেকটাই বেশি। জানা গিয়েছে, দেবের চাঁদের পাহাড় বাক্স অফিসে সুপার ডুপার হিট হয়েছিল ।যার আয় ২১ কোটি টাকা। ‘অ্যামাজন অভিযান’ ৫০ কোটি টাকা।’পাগলু’ ১০ কোটি টাকা। ‘পরান যায় জ্বলিয়া রে’ ৯.৫ কোটি টাকা ।

‘রংবাজ’ এবং ‘খোকা ৪২০’ ৯ কোটি টাকার মতো উপার্জন করেছিল বাক্স অফিস। এমনকি ‘টনিক’ ছবিও ছিল ব্লকবাস্টার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *