বেঙ্গালুরু কনসার্টে চরম হেনস্থা! গান গাওয়ার সময় মার্কিন পপতারকা একনের প্যান্ট ধরে টানলেন উন্মত্ত অনুরাগীরা

ভারতীয় কনসার্ট সফরে বেঙ্গালুরুতে অনুষ্ঠানে এসেছিলেন জনপ্রিয় মার্কিন পপতারকা একন (Akon)। গান গাইতে এসে তিনি যে এমন ঘটনার শিকার হবেন, তা হয়তো কল্পনাও করেননি। স্টেজে যখন উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই হেনস্থার মুখে পড়তে হলো এই আন্তর্জাতিক শিল্পীকে।

প্যান্ট ধরে টান, স্টেজ থেকে ফেলার চেষ্টা

অনুষ্ঠান শুরুর পর থেকেই একনকে নিয়ে অনুরাগীদের উন্মাদনা ছিল দেখার মতো। একের পর এক জনপ্রিয় গান গেয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎই ঘটে বিপত্তি। স্টেজের একেবারে সামনে গিয়ে গান গাওয়ার সময়ই একদল উন্মত্ত অনুরাগী তাঁকে স্টেজ থেকে নামানোর চেষ্টা করে। তারা এমনভাবে তাঁকে টানে যে, রীতিমতো পড়ে যাওয়ার উপক্রম হয় একনের।

সবচেয়ে লজ্জাজনক পরিস্থিতি তৈরি হয় যখন অনুরাগীরা গায়ককে নিচে টেনে নিয়ে আসার জন্য তাঁর প্যান্ট ধরে টানতে শুরু করে। ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গেছে, এক সময় একনের প্যান্ট প্রায় খুলে যাওয়ার উপক্রম হয় এবং প্যান্ট সামলাতে রীতিমতো নাজেহাল হন গায়ক।

হেনস্থার শিকার হয়েও গান থামাননি শিল্পী

এই চরম হেনস্থার শিকার হয়েও গায়ক একন মাথা গরম করেননি। সবচেয়ে অবাক করা বিষয় হলো, তিনি গান থামাননি। প্যান্ট সামলাতে সামলাতেই তিনি গান গেয়ে যান এবং পরিস্থিতি সামাল দেন।

নেটপাড়ায় নিন্দার ঝড়

এই ভিডিয়ো নেটপাড়ায় ভাইরাল হতেই তীব্র সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনদের একাংশ এই ঘটনায় ভারতীয় শ্রোতাদের আচরণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকে মন্তব্য করেছেন, ভারতীয় শ্রোতারা যদি এমন করেন, তাহলে বিদেশ থেকে জনপ্রিয় শিল্পীরা ভারতে আর কনসার্ট করতে আসবেন না।

অনেকে আবার গায়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং নিরাপত্তা আরও কঠোর করার কথা বলছেন। নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করে জানতে চেয়েছেন, গায়ককে এমন চরম পরিস্থিতি থেকে বাঁচাতে কেন নিরাপত্তারক্ষীরা এগিয়ে এলেন না।

 

View this post on Instagram

 

A post shared by Zumair Khaja (@zumairkhaja)