তবে কি সত্যি মালদ্বীপে ডেটিং করছেন রাশ্মিকা-বিজয়?

ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম প্রত্যাশিত দুই তারকা রাশ্মিকা মান্দানা এবং বিজয় দেবেরকোন্ডা বেশ কিছুদিন ধরে একে অপরকে ডেট করছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। ২০১৮ সালে তেলেগু ফিল্ম ‘গীথা গোবিন্দম’-এ কাজ করার সময় রাশ্মিকা এবং বিজয়ের মধ্যে প্রেম শুরু হয়েছিল বলেও গুঞ্জন রয়েছে যেখানে তারা দুজনেই সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। ভক্তরা তাদের অন-স্ক্রিন রসায়নকে দারুণভাবে গ্রহণ করেছিলেন। সিনেমাটি ব্লকবাস্টার হয়েছিল।

তবে সাম্প্রতিক গুঞ্জন এই যে রাশ্মিকা এবং বিজয় একসঙ্গে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন৷ শুক্রবার (৭ অক্টোবর) রাশ্মিকা এবং বিজয়কে বিমানবন্দরে পৃথক পৃথক অনুষ্ঠানে দেখা গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী রাশ্মিকাকে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন। বিজয়ও এখন রয়েছেন মালদ্বীপে। তবে কি তারা একত্রেই সময় দিচ্ছেন একে অপরকে! মালদ্বীপে ডেটিং করছেন এই দুই তারকা? নেটিজেনদের মনে এই প্রশ্নটি এখন ঘুরপাক খাচ্ছে। অনেকেই দুইয়ে দুইয়ে চার মেলাবার চেষ্টা করছেন। যদিও এই বিষয়ে কোনো বিশ্বস্ত সূত্র থেকে কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

একজন ভক্ত টুইটারে রাশ্মিকার একটি পোস্ট হাইলাইট করেছেন যেটিতে দেখা যাচ্ছে মালদ্বীপে ছুটি কাটানোর সময় পুলের পাশে বসে আছেন এই অভিনেত্রী। ছবিতে যে সানগ্লাস পরেছিলেন রাশ্মিকা সেই সানগ্লাসটি ছিল বিজয়ের। তিনি মুম্বাই থেকে যাত্রা করার সময় বিমানবন্দরে পরেছিলেন সেটি। তবে এখন পর্যন্ত মালদ্বীপে এই জুটির কোনো ছবি প্রকাশ্যে আসেনি।

এর আগেও তাদের সম্পর্কের বিষয়টি তারা দুজনেই অস্বীকার করেছেন। বেশ কয়েকটি অনুষ্ঠানে জনসাধারণের মাঝেই নিজেদের সম্পর্ক অস্বীকার করেছেন এই দুই তারকা। তবে তাদের ভক্তরা নিয়মিত এই দুই তারকার মাঝে মেলবন্ধন খুঁজে বেড়ানোর চেষ্টায় মত্ত থাকেন। তাদের একত্র হওয়ার প্রত্যাশা পূরনের অপেক্ষায় থাকেন অনেকেই।

২০২২ সাল এখনও পর্যন্ত উভয় তারকার জন্য একটি স্মরণীয় বছর ছিল। উল্লেখযোগ্যভাবে, এই কথিত জুটির দুজনেই এ বছর বলিউডে আত্মপ্রকাশ করেছেন। যেখানে বিজয় দেবেরকোন্ডাকে অনন্যা পান্ডের সাথে ‘লিগার’ সিনেমায় দেখা গিয়েছিল, অন্যদিকে রাশ্মিকাকে ‘গুডবাই’ সিনেমায় দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন এবং নীনা গুপ্তার সাথে। রাশ্মিকাকে পরবর্তীতে অভিনেতা রণবীর কাপুরের বিপরীতে ‘এনিমেল’ শিরোনামের সিনেমায় দেখা যাবে। সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘মিশন মজনু’ সিনেমাতেও কাজ করবেন তিনি। অন্যদিকে বিজয়ের হাতে আপাতত কোনো বলিউড সিনেমা নেই। তাকে পরবর্তীতে তেলেগু ফিল্ম ‘কুশি’তে দেখা যাবে যা বছরের শেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *