সাদা পোশাকের আতঙ্ক! এনআইএ আদালতে পেশ করল লাল কেল্লা বিস্ফোরণের অভিযুক্তকে, সামনে আসতে পারে নতুন তথ্য

জাতীয় তদন্ত সংস্থা (NIA) আজ, সোমবার, লাল কেল্লা বিস্ফোরণ মামলার এক অভিযুক্তকে দিল্লির আদালতে পেশ করেছে। অভিযুক্ত আমির রাশিদ আলিকে প্রধান জেলা ও দায়রা বিচারকের সামনে হাজির করা হয়।

এদিনের শুনানিতে মিডিয়া কর্মীদের আদালতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। গত ১০ নভেম্বর জাতীয় রাজধানী দিল্লির লাল কেল্লার কাছে বিস্ফোরক ভর্তি একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনায় ১৩ জন নিহত এবং আরও অনেকে আহত হন।

তদন্তে জানা গেছে, লাল কেল্লার কাছে বিস্ফোরণের জন্য ব্যবহৃত গাড়িটি চালাচ্ছিলেন জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার ডাক্তার ওমর নবি। ওমর নবি একটি “সাদা পোশাকধারী” জঙ্গি মডিউলের সঙ্গে যুক্ত ছিলেন। এই মডিউলটির মূল ঘাঁটি ছিল হরিয়ানার ফরিদাবাদে, যেখানে বিস্ফোরক উদ্ধারের পর পুরো ষড়যন্ত্র ফাঁস হয়।