কচ্ছপ গতির অভিযোগের মধ্যেই নতুন অফার! BSNL-এর প্রিপেইড প্ল্যানে ৩০ দিনের জন্য আনলিমিটেড কলিং, সঙ্গে কী কী সুবিধা?

গ্রাহক সংখ্যা কমে যাওয়ায় চিন্তিত সরকারি টেলিকম সংস্থা BSNL সম্প্রতি তার প্রিপেইড ব্যবহারকারীদের জন্য একটি নতুন ও আকর্ষণীয় প্ল্যান লঞ্চ করেছে— ‘সিলভার জুবিলি প্ল্যান’। যদিও এটি একটি সীমিত সময়ের অফার।
BSNL সিলভার জুবিলি প্ল্যান (₹225)
BSNL তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই প্ল্যানটির ঘোষণা করেছে। এর মূল বৈশিষ্ট্যগুলি হলো:
দাম ও বৈধতা: এই প্ল্যানটির দাম ২২৫ টাকা, যার বৈধতা ৩০ দিন।
ডেটা সুবিধা: এই সময়ের মধ্যে ব্যবহারকারীরা দৈনিক 2.5GB 4G ডেটা ব্যবহারের সুযোগ পাবেন।
অন্যান্য সুবিধা: এতে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং দৈনিক ১০০টি SMS পাঠানোর সুবিধা দেওয়া হবে।
এই সুবিধা পেতে BSNL গ্রাহকদের সংস্থার ওয়েবসাইট অথবা BSNL সেল্ফ কেয়ার অ্যাপের মাধ্যমে রিচার্জ করতে হবে। নতুন গ্রাহকরা অফারটির সুবিধা নিতে রিটেলার বা কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করতে পারেন।
সিলভার জুবিলি FTTH প্ল্যান (ব্রডব্যান্ড)
প্রিপেইড প্ল্যান ছাড়াও, BSNL আরও একটি আকর্ষণীয় ব্রডব্যান্ড প্ল্যান চালু করেছে— ‘সিলভার জুবিলি FTTH প্ল্যান’। এই প্ল্যানে:
মোট ২৫০০ GB ডেটা ব্যবহারের সুবিধা থাকবে।
সর্বাধিক 70 Mbps স্পিড পাওয়া যাবে।
এর সঙ্গে সাধারণ বিনোদন কন্টেন্ট এবং ৬০০টি লাইভ টিভি দেখার সুবিধাও থাকবে, যার মধ্যে ১২৭টি প্রিমিয়াম চ্যানেল।
এই সবকিছুর সঙ্গে JioHotstar এবং SonyLIV OTT প্ল্যানগুলির সুবিধা দেওয়া হবে।
দীর্ঘদিন ধরেই কচ্ছপ গতির ইন্টারনেট এবং কাস্টমার কেয়ারের খারাপ অভিজ্ঞতার অভিযোগে BSNL ছাড়ছেন বহু গ্রাহক। সাবস্ক্রাইবারদের ফেরাতে সরকারি সংস্থাটি বেশ কিছুদিন ধরেই নতুন নতুন অফার চালু করছে। তবে এই অফারগুলি কতটা কার্যকরী হবে, সেই নিয়ে প্রশ্ন থাকছে, কারণ ২০২৫ সালের শুধুমাত্র এপ্রিল মাসেই BSNL-এর গ্রাহক সংখ্যা কমেছে প্রায় ০.২ মিলিয়ন।