‘মিঠাই’-এ দারুণ টুইস্ট! অবশেষে মিঠাই গল্পে পা রাখছেন জনপ্রিয় এই অভিনেতা

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ । গত এক মাস ধরে মিঠাই বন্ধ হয়ে যাওয়ার উড়ো খবর নিয়ে প্রবল আতঙ্কে ভুগছিলেন ভক্তরা।তবে এবার ভক্তদের জন্য দারুন সুখবর দিলো মিঠাই গল্প।ফের মিঠাই এ ফিরছে সোম অর্থাৎ ধ্রুৱজ্যোতি সরকার।সোমের এভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারেননি ভক্তরা। অবিলম্বে তাকে ফেরানোর দাবি উঠতে থাকে দর্শকদের মধ্যে থেকে। অবশেষে তাদের সেই মনের ইচ্ছা এবার হবে পূরণ।
এই গল্পে সিদ্ধার্থ ও মিঠাই গুরুত্ব পূর্ণ হলেও। বাকিরা কিন্তু কোনো অংশে কম নয়, নিপা-রুদ্র, রাজীব-নন্দা, শ্রী-রাতুল এর পাশাপাশি তোর্সা-সোম জুটিকেও ভীষণ পছন্দ করেন দর্শকরা। তাই তো এবার ফের সোমকে মিঠাই গল্পে নিয়ে আসা হচ্ছে। আবার মোদক পরিবার থেকে দূরে গিয়ে মন খারাপ ছিল বলে জানিয়েছেন অভিনেতা নিজেও।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ধ্রুবজ্যোতি সরকার ওরফে সোম একটি পোস্ট করেছেন। এই পোস্ট দেখে দর্শকদের তো খুশি উপচে পড়ছে। সম্প্রতি মনোহরাতে মোদক পরিবারের বড় জামাই রাজিব অভিনেতা সৌরভ চ্যাটার্জী নিজের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন। সেখানে রাজিবের পাশে সিদ্ধার্থ, স্যান্ডি এবং রাতুলকেও দেখা গিয়েছে। লাল, নীল, সবুজ, হলুদ পাঞ্জাবি পরে মোদক বাড়ির দুর্গা পূজার অনুষ্ঠানের শুটিংয়ের ফাঁকে চারমূর্তি টুক করে একটা ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন।সেখানে ধ্রুব লিখেছেন, ‘আমি আসছি’। তার উত্তরে সৌরভ লিখেছেন, ‘তোমাকে আমরা প্রতিদিন মিস করি’।