৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF) সমাপ্ত, সেরা সিনেমার গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার গেল কিউবায়!

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF) সমাপ্ত হলো। উৎসবের শেষ দিনে বিভিন্ন বিভাগে মোট ১৪টি পুরস্কার প্রদান করা হয়। ‘FIPRESCI’-এর ১০০ বছর উপলক্ষে জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষকে জীবনকৃতি সম্মান (Lifetime Achievement Award) প্রদান করা হয়।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেরা পরিচালকের হাতে গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার পুরস্কার তুলে দেন।ইন্টারন্যাশনাল কম্পিটিশন অন ইনোভেশন ইন মুভিং ইমেজেস (International Competition on Innovation in Moving Images) বিভাগে বিজয়ীরা:বিভাগবিজয়ী সিনেমা/পরিচালকদেশপুরস্কারসেরা পরিচালকললিত রাথায়েক (‘রিভার স্টোন’ সিনেমার জন্য)শ্রীলঙ্কাগোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগারসেরা সিনেমাটু দ্য ওয়েস্ট ইন জাপাতাকিউবাগোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগারস্পেশাল জুরি অ্যাওয়ার্ডবিউটিফুল ইভিনিং, বিউটিফুল ডে (পরিচালক: ইভোনা জুকা)ক্রুয়েশিয়াবেঙ্গলি প্যানোরামা এবং ভারতীয় ভাষা চলচ্চিত্রের বিজয়ীরা:বিভাগবিজয়ী সিনেমা/পরিচালকদেশ/ভাষাপুরস্কারবেঙ্গলি প্যানোরামা: সেরা ফিল্মপড়শি (পরিচালক: চন্দ্রাশিস রায়)ভারতগোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগারইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ফিল্মস: সেরা পরিচালকপ্রদীপ কুরবা (Ha Lyngkha Bneng)খাসি (Khasi)হীরালাল সেন মেমোরিয়াল অ্যাওয়ার্ডইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ফিল্মস: সেরা ফিল্মচোরা জাস্তায় (পরিচালক: ত্রিবেনী রাই)ভারতহীরালাল সেন মেমোরিয়াল অ্যাওয়ার্ডইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ফিল্মস: স্পেশাল জুরি অ্যাওয়ার্ডকাঙবো আলোতি (The last path) (পরিচালক: খঞ্জন কিশোর নাথ)ভারতস্পেশাল জুরি অ্যাওয়ার্ডনেটপ্যাক অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্মভিক্টোরিয়া (পরিচালক: শিবরঞ্জিনী)ভারতনেটপ্যাক অ্যাওয়ার্ডডকুমেন্টারি ও শর্ট ফিল্ম বিভাগে বিজয়ীরা:বিভাগবিজয়ী সিনেমা/পরিচালকসেরা ইন্ডিয়ান ডকুমেন্টারি ফিল্মবিজয়ী যাপনের পটকথা (পরিচালক: জয়দীপ বর্মন) (গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার)স্পেশাল জুরি মেনশন ইন্ডিয়ান ডকুমেন্টারিজিলিপিবালার বন্ধুরা (পরিচালক: দেবলীনা মজুমদার) এবং মাই লাস্ট ফেস:কুংবারা (পরিচালক: সুজিত দেববর্মা, প্রণব জ্যোতি ডেকা)সেরা ইন্ডিয়ান শর্ট ফিল্মনিঙ্গমা… থ্রো হার আইজ (পরিচালক: লিটন পাল) (গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার)স্পেশাল জুরি অ্যাওয়ার্ড ইন বেস্ট ইন্ডিয়ান শর্ট ফিল্মখুশি কে গীত (পরিচালক: রবিকুমার), অপার্থিব (পরিচালক: সুদীপ্ত বরাই)