TRP : মহালয়াতে স্টার জলসা, জি বাংলার মধ্যে কোন চ্যানেল এবছরের সেরা, প্রকাশ্যে ফলাফল

গত ২৫ শে সেপ্টেম্বর রবিবার ভোর পাঁচটার সময় টলিউড এবং বাংলা টেলিভিশনের নায়িকাদের নিয়ে তিনটি চ্যানেলে সম্প্রচারিত হয়েছিল তিন আলাদা আলাদা অনুষ্ঠান। এই তিন চ্যানেলের মধ্যে কোন মহালয়া সব থেকে বেশি পছন্দ করলেন দর্শকরা? এখন সেটাই দেখার পালা। জি বাংলা এবং কালার্স বাংলা ও ষ্টার জলসার মধ্যে এগিয়ে কোন চ্যানেল ।

স্টার জলসাতে দূর্গা সেজেছিলেন সোনামণি সাহা। জি বাংলাতে শুভশ্রী গাঙ্গুলী এবং কালার্স বাংলা ঋতুপর্ণা সেনগুপ্তকে।
স্টার জলসার যা চন্ডী, জি বাংলার সিংহ বাহিনী ত্রিনয়নী এবং কালার্স বাংলার দেবী দশমহাবিদ্যা। তবে TRP তালিকায় এগিয়ে রয়েছে কে? জানা গিয়েছে, টিআরপি সাপ্তাহিক ফলাফলে দেখা যাচ্ছে শুভশ্রী গাঙ্গুলী ও ধারাবাহিকের নায়িকাদের নিয়ে অনুষ্ঠিত মহালয়াতেই বেশি উৎসাহী ছিলেন দর্শকরা। ভিড় পড়েছিল সেই মহালয়া দেখার জন্য ।

সোশ্যাল মিডিয়ায় শুভশ্রীর একের পর এক সমালোচনার মুখে পড়েছিলেন। অন্যদিকে নেটদুনিয়ায় সোনামনিকে নিয়েই মাতামাতি করেছিলেন নেটিজেনরা। তবুও সমস্ত হিসেব উল্টে দিয়ে বেশি টিআরপি আদায় করে নিয়েছে জি বাংলার সিংহবাহিনী ত্রিনয়নী।

তবে অন্যদিকে ষ্টার জলসার অভিনেত্রী শোলাঙ্কি রায়ের পারফর্মেন্সের মাধ্যমে ফুটে উঠেছিল সাধারণ নারীদের মাঝেই দেবী দুর্গার উপস্থিতি। যা দেখে অভিনেত্রীর প্রশংসা করেছেন দর্শকরা।

৫.৪ নম্বর পেয়ে সোনামণি, ঋতুপর্ণাদের আরও একবার হারিয়ে দিয়েছে শুভশ্রী ম্যাজিক। ‘সিংহবাহিনী ত্রিনয়নী’ ৫.৪ নম্বর তুলে নিয়েছে। অন্যদিকে স্টার জলসার মহালয়া পেয়েছে ৪.১ নম্বর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *