‘সবটাই বাজে কথা’! ₹৫০০ কোটির ব্লকবাস্টার ‘সায়ারা’-কে কেন ‘PR স্টান্ট’ বললেন বিগ বসের প্রতিযোগীরা?

সালমান খান-এর রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’ এখন তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে। যেখানে গত সপ্তাহে তানিয়া মিত্তাল অমালকে ভাই বলে সম্বোধন করেছিলেন, সেখানে চলতি সপ্তাহের শুরুতেই অমাল এবং মালতি চাহার-এর মধ্যে তুমুল ঝগড়া লেগে যায়। এই ঝগড়ার সূত্রেই গুঞ্জন উঠেছে যে তাঁরা একসময় সম্পর্কে ছিলেন। এর মধ্যেই ঘরের সদস্যরা বাইরের জগতের একটি বড় খবর নিয়ে আলোচনায় মেতেছেন—আর তা হলো মোহিত সুরি পরিচালিত বছরের অন্যতম সফল ছবি ‘সায়ারা’ (Saiyaara)

আহানের ৫০০ কোটির ছবিকে কেন ‘PR স্টান্ট’ বললেন অশনূর?

এই বছরের দ্বিতীয়ার্ধে অহান পান্ডে এবং অনীত পাড্ডা অভিনীত ‘সায়ারা’ মুক্তি পায়। ছবিটি বিশ্বব্যাপী ৫০০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে এবং সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে নতুন মুখ অহান ও অনীত দর্শকদের মন জয় করেন। কিন্তু সাম্প্রতিক এক পর্বে এই ছবির সাফল্যকে ‘PR স্টান্ট’ বলে অভিহিত করলেন প্রতিযোগী অশনূর কৌর

ঘটনার সূত্রপাত হয় যখন ফরহানা ভট্ট এবং মৃদুল তিওয়ারির মধ্যে কিচেন ডিউটি নিয়ে ঝগড়া হয়। পরিবেশ হালকা করতে গিয়ে এক প্রতিযোগী ‘সায়ারা’ ছবির টাইটেল ট্র্যাক গাইতে শুরু করেন। তখনই আলাপচারিতায় যোগ দেন মৃদুল তিওয়ারি, গৌরব খান্না এবং অশনূর কৌর।

গৌরব খান্না জানান যে তিনি ছবিটি দেখেননি, তবে ইনস্টাগ্রামে এমন অনেক রিল দেখেছেন যেখানে মানুষ থিয়েটারে বসে কাঁদছেন। গৌরব মৃদুলকে জিজ্ঞাসা করেন, “সেটা কি সত্যিই ছিল?”

জবাবে মৃদুল তিওয়ারি সরাসরি বলেন, “আরে কিছু না, বাজে কথা।” এরপরই অশনূর কৌর এই পুরো ঘটনাটিকে ‘PR স্টান্ট’ বলে দাবি করেন। মৃদুল যোগ করেন, “কিছুই না ভাই, আমি তোমায় সত্যি বলছি, লোকেদের বলা হয়েছিল যে তোমরা গিয়ে এসব করো।” এই কথা শুনে গৌরব খান্না অবাক হয়ে যান এবং বলেন, “কী বলছিস!”

সাধারণত এমন বিতর্কিত কথোপকথন চ্যানেল কর্তৃপক্ষ বাদ দিতে পারত, কিন্তু কালার্স কর্তৃপক্ষ এই অংশটিই সম্প্রচার করে দিল। মনে করা হচ্ছে, এর মাধ্যমে ‘সায়ারা’ ছবির পিআর স্টান্ট ফাঁস করাই ছিল নির্মাতাদের উদ্দেশ্য।