MBBS ডিগ্রিধারীদের দারুণ সুযোগ! পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বোর্ডে বাম্পার নিয়োগ, বেতন 56,100, শূন্যপদ ৪০৩!

চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর! পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ডের (WBHRB) পক্ষ থেকে শীঘ্রই সরকারি চাকরির সুযোগ আসছে। বোর্ডের তরফে সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে ৪০৩টি শূন্যপদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ঘরে বসেই অনলাইনে এই সকল পদের জন্য আবেদন করতে পারবেন।
নিয়োগের বিবরণ
পদের নাম: জেনারেল ডিউটি মেডিকেল অফিসার (General Duty Medical Officer – GDMO)
মোট শূন্যপদ: ৪০৩টি
বেতন কাঠামো: নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ₹৫৬,১০০ টাকা করে বেতন পাবেন।
শিক্ষাগত যোগ্যতা
এই GDMO পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই ভারতীয় মেডিকেল কাউন্সিল আইন, ১৯৫৬-এর আওতায় স্বীকৃত MBBS ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া (MCI) বা যেকোনো রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে ডিগ্রি সার্টিফিকেট থাকা আবশ্যক। নিয়োগের পর পশ্চিমবঙ্গ স্বাস্থ্য সেবায় যোগদানের ৬ মাসের মধ্যেই সংশ্লিষ্ট কাউন্সিলে প্রার্থীদের নাম নথিভূক্ত করতে হবে।
বয়সসীমা ও আবেদন পদ্ধতি
পদের আবেদনকারীদের জন্য নির্দিষ্ট বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে, যা জানতে আগ্রহী প্রার্থীদের পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ডের প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি বিস্তারিতভাবে দেখে নিতে হবে।
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণরূপে অনলাইনভিত্তিক:
আবেদন করতে হলে প্রথমে স্বাস্থ্য নিয়োগ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে (WBHRB) যেতে হবে।
সেখানে বিস্তারিত তথ্য এবং রেজিস্ট্রেশনের লিঙ্ক পাওয়া যাবে।
আবেদনপত্রে সকল তথ্য পূরণ করার পর প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে।
আবেদন ফি হিসেবে ₹২১০ অনলাইনে প্রদান করে আবেদনপত্রটি সাবমিট করতে হবে।