বিশেষ: ভোর রাতে সন্ধিপুজো, কখন অঞ্জলি? জেনেনিন জগদ্ধাত্রী পুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট

দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো এবং ভাইফোঁটার পরেই বাঙালি অপেক্ষায় থাকে আরও এক রাজসিক উৎসবের—দেবী জগদ্ধাত্রী (Devi Jagaddhatri) পুজো। হিন্দু বাঙালির ধর্মীয় মানসে সত্ত্বগুণের এই দেবী পার্বতীরই অপর রূপ, যাঁকে বলা হয় ‘জগতের ধাত্রী’ অর্থাৎ ধারণ কর্ত্রী।
উপনিষদে দেবী জগদ্ধাত্রীর নাম ‘উমা হৈমবতী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন তন্ত্র ও পুরাণ গ্রন্থে তাঁর উল্লেখ পাওয়া গেলেও, এই আরাধনা মূলত বঙ্গদেশেই প্রচলিত। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর ও হুগলি জেলার চন্দননগরের জগদ্ধাত্রী উৎসব বিশ্বজুড়ে বিখ্যাত।
কেন ত্রিনয়নী দেবী জগদ্ধাত্রীর আবির্ভাব?
উপনিষদ অনুযায়ী, দেবাসুরের যুদ্ধে দেবতাদের জয়ের পর তাঁরা অহংকারী হয়ে ওঠেন। দেবতাদের সেই অহং নিবৃত্তির জন্যই আবির্ভূত হয়েছিলেন ত্রিনয়নী দেবী জগদ্ধাত্রী।
- দেবীর রূপ: চতুর্ভুজা এই দেবীর চার হাতে থাকে শঙ্খ, চক্র, ধনুক ও বাণ।
- বাহন: দেবীর দুর্গার মতোই জগদ্ধাত্রীর বাহন সিংহ, যা করীন্দ্রাসুর অর্থাৎ হস্তীরূপী অসুরের পৃষ্ঠে দণ্ডায়মান।
পশ্চিম বাংলায় এই পুজোর প্রচলন বৃদ্ধি পায় মূলত নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বকালে। রাজবাড়ির পুজো দেখে পরবর্তীতে হুগলির চন্দননগরের লক্ষ্মীগঞ্জ চাউলপট্টির নিচুপাটিতে এই পুজোর প্রচলন করেন ইন্দ্রনারায়ণ। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো বিশেষত আলোর কাজের জন্য জগদ্বিখ্যাত।
জগদ্ধাত্রী পুজোর রীতিনীতি ও নির্ঘণ্ট (২০২৫)
কার্তিক মাসের শুক্ল নবমীতে হয় জগদ্ধাত্রী পুজো। দুই প্রথায় এই পুজো করার প্রচলন আছে:
১. দুর্গা পুজোর ধাঁচে সপ্তমী থেকে নবমী পর্যন্ত পুজো।
২. অনেকে নবমীর দিনই তিনবার পুজোর আয়োজন করেন।
২০২৫ সালের জগদ্ধাত্রী পুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট:
| তারিখ | বার | তিথি ও পুজো | তিথির সময়কাল |
| ২৭ অক্টোবর | সোমবার | ষষ্ঠী | ২৬ অক্টোবর রাত ২/৯ থেকে ২৭ অক্টোবর শেষ রাত ৩/২৯ অবধি অষ্টমী তিথি থাকবে। |
| ২৮ অক্টোবর | মঙ্গলবার | সপ্তমী | ২৭ অক্টোবর শেষ রাত ৩/৩০ থেকে ২৮ অক্টোবর শেষ রাত ৪/২১ অবধি সপ্তমী তিথি থাকবে। |
| ২৯ অক্টোবর | বুধবার | অষ্টমী | ২৮ অক্টোবর শেষ রাত ৪/২২ থেকে ২৯ অক্টোবর শেষ রাত ৪/৪২ অবধি অষ্টমী তিথি থাকবে। |
| ৩০ অক্টোবর | বৃহস্পতিবার | নবমী | ২৯ অক্টোবর শেষ রাত ৪/৪৫ থেকে ৩০ অক্টোবর শেষ রাত ৪/৩২ অবধি নবমী তিথি থাকবে। |
(বি. দ্র. তিথির সময়কাল আঞ্চলিক পঞ্জিকা ভেদে সামান্য ভিন্ন হতে পারে।)