হাতে বাঁধা ডাক্তার! Apple Watch-ই দেবে উচ্চ রক্তচাপের সতর্কবার্তা, জেনেনিন কিভাবে?

প্রযুক্তি এবার সত্যিই জীবন বাঁচানোর ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল। Apple Watch ব্যবহারকারীরা এখন থেকে উচ্চ রক্তচাপ (High Blood Pressure) সম্পর্কে আগাম নোটিফিকেশন পাবেন। ওয়াচ‌ওএস-২৬ (watchOS 26)-এর অপারেটিং সিস্টেমে নতুনভাবে যোগ করা হয়েছে ‘হাইপারটেনশন নোটিফিকেশন’ ফিচারটি, যা ব্যবহারকারীর হার্টের ডেটা বিশ্লেষণ করে সম্ভাব্য বিপদের ইঙ্গিত দেবে।

এই নতুন ফিচারটি শুধুমাত্র অ্যাপেল ওয়াচ-এর নতুন মডেলগুলিতেই নয়, কিছু পুরনো মডেলেও ব্যবহার করা যাবে। যদি আপনার হার্ট ডেটা দীর্ঘ সময় ধরে উচ্চ রক্তচাপের ধারা দেখায়, তবে আপনার ঘড়ি তখনই সতর্কবার্তা দিয়ে ব্যবহারকারীকে সচেতন করে তুলবে।

যেসব মডেল ও শর্তে কাজ করবে এই ফিচার
এই জীবনদায়ী ফিচারটি Apple Watch Series 9, 10, 11 এবং Apple Watch Ultra 2 ও 3-এর মধ্যে কাজ করবে। তবে এর জন্য আপনার কাছে অবশ্যই iOS-26 সাপোর্ট করে এমন iPhone 11 বা তার পরের কোনও মডেল থাকতে হবে।

তবে এই উচ্চ রক্তচাপ সতর্কবার্তা পাওয়ার জন্য কিছু শর্ত পূরণ করা আবশ্যক:

১. ঘড়িতে হাতের কব্জি শনাক্তকরণ (Wrist Detection) সক্রিয় থাকতে হবে। ২. ব্যবহারকারীর বয়স অবশ্যই ২২ বছর বা তার বেশি হতে হবে। ৩. গর্ভবতী ব্যবহারকারীদের জন্য এই ফিচার ব্যবহার উপযুক্ত নয়, কারণ গর্ভাবস্থায় রক্তচাপের স্বাভাবিক পরিবর্তন ঘটে। ৪. এই ফিচারটি মূলত তাদের জন্য, যারা আগে কখনও উচ্চ রক্তচাপের রোগী হিসেবে বিবেচিত হননি।

হাইপারটেনশন নোটিফিকেশন চালু করার সহজ ধাপ
এই গুরুত্বপূর্ণ ফিচারটি চালু করতে ব্যবহারকারীকে নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে:

১. আপনার আইফোনে ‘হেলথ’ (Health) অ্যাপটি খুলুন। ২. উপরের প্রান্তে থাকা প্রোফাইল আইকনে ট্যাপ করুন। ৩. ফিচারসের মধ্যে ‘হেলথ চেক লিস্ট’ (Health Check List) নির্বাচন করুন। ৪. হাইপার টেনশন নোটিফিকেশন ট্যাপ করুন। ৫. আপনার বয়স ও স্বাস্থ্য ইতিহাস নিশ্চিত করুন এবং ‘কনটিনিউ’ চাপুন। ৬. পর্দার নির্দেশনা অনুযায়ী নোটিফিকেশন কাজ করার পদ্ধতি বোঝার জন্য এগিয়ে যান। ৭. ‘ডান’ (Done) চাপলে সেটআপ সম্পন্ন হবে।

যেভাবে কাজ করে এই সিস্টেম
মনে রাখবেন, এই হাইপারটেনশন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে শুরু হয় না। অ্যাপেল ওয়াচ প্রথম ৩০ দিনের মধ্যে ব্যবহারকারীর হার্ট ডেটা সংগ্রহ করে। এই সময়কাল শেষে, অপটিক্যাল হার্ট সেন্সরের মাধ্যমে ডেটা বিশ্লেষণ করে যদি সম্ভাব্য উচ্চ রক্তচাপের ধারাবাহিকতা চিহ্নিত হয়, তখনই সতর্কবার্তা পাঠানো হয়। এই ফিচারটি দ্রুত রোগ নির্ণয় এবং প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।