ভাইফোঁটায় চন্দ্রের রাশি পরিবর্তন! আজ রাত থেকেই কপাল খুলছে ৪ রাশির, হাতে আসতে পারে অপ্রত্যাশিত অর্থ!

বাঙালির ঘরে ঘরে আজ পালিত হচ্ছে ভাতৃদ্বিতীয়া উৎসব। শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব উদযাপিত হয়। তিথি অনুসারে, শুক্লা দ্বিতীয়া তিথি শুরু হয়েছিল ২২ অক্টোবর রাত ৮টা ১৬ মিনিটে এবং শেষ হবে আজ, ২৩ অক্টোবর রাত ১০টা ৪৬ মিনিটে। শাস্ত্র মতে আজ, বৃহস্পতিবার, ঘরে ঘরে পালিত হচ্ছে ভাইফোঁটা। এই বিশেষ দিনে ভাগ্যচক্রে এক বড়সড় পরিবর্তন আসতে চলেছে।

আজ, ২৩ অক্টোবর দিনের প্রথম ভাগে চন্দ্র তুলা রাশি ত্যাগ করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। চন্দ্রের এই গোচরের ফলে ৪টি রাশির জাতক-জাতিকার জীবনে বড় ধরনের পরিবর্তন ঘটবে এবং তাঁদের ভাগ্য সুপ্রসন্ন হবে।

কোন কোন রাশির কপাল খুলছে?

১. বৃষ রাশি (Taurus): চন্দ্রের এই গোচরে বৃষ রাশির জাতক-জাতিকাদের ভাগ্য খুলতে চলেছে। পরিবারে শান্তি এবং সুখ-স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। ভাই-বোনের মধ্যে স্নেহ ও মানসিক বন্ধন আরও দৃঢ় হবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। আর্থিক ভাগ্য উন্নত হবে এবং অপ্রত্যাশিত অর্থলাভের সম্ভাবনা আছে। সঞ্চয়ের সুযোগ তৈরি হবে।

২. মিথুন রাশি (Gemini): ভাইফোঁটার দিনটি মিথুন রাশির জন্য অত্যন্ত শুভ। চন্দ্রের গোচরের ফলে এই রাশির জাতক-জাতিকাদের সামাজিক অনুষ্ঠানে সম্মান বৃদ্ধি পাবে। ব্যবসায় দারুণ উন্নতির যোগ রয়েছে। তেমনই বিনিয়োগে মালামাল হওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা এই সময় কোনো সুসংবাদ পেতে পারেন।

৩. কর্কট রাশি (Cancer): ভাতৃদ্বিতীয়া কর্কট রাশির জন্য খুবই উপকারী প্রমাণিত হবে। এই দিন পরিবারে সকলের সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ পাবেন। দীর্ঘদিনের পুরনো কোনো পাওনা অর্থ আজ ফেরত পেতে পারেন। আর্থিক অবস্থা উন্নত হবে। সব ধরনের কাজে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির পাশাপাশি ব্যবসার জন্যও দিনটি শুভ।

৪. সিংহ রাশি (Leo): চন্দ্র গোচরের ফলে সিংহ রাশির জীবনে আসবে ইতিবাচক পরিবর্তন। এই সময় অপ্রত্যাশিত আর্থিক লাভ ঘটবে। তেমনই অনেকদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। সব মিলিয়ে দিনটি সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ উপকারী হবে।