সাইক্লিং শর্টসে ঝাল লঙ্কা! স্বামী-কে চরম শিক্ষা দিলেন ক্যানসার-জয়ী স্ত্রী, প্রতিশোধের এই গল্পগুলি ভাইরাল!

বিশ্বাস এবং সততার উপর ভিত্তি করেই একটি দাম্পত্য সম্পর্ক জীবনের শেষ পর্যন্ত টিকে থাকে। কিন্তু এক ফোঁটা বিশ্বাসঘাতকতা মুহূর্তের মধ্যে সবকিছু চুরমার করে দিতে পারে। এমনটাই ঘটেছিল এক মহিলার জীবনে, যিনি বিয়ের ঠিক আগে জানতে পারেন যে তাঁর বাগদত্তা গত ছয় মাস ধরে অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িত, এমনকি রাতও কাটিয়েছেন।
জানার সঙ্গে সঙ্গেই মহিলা বিয়ে বাতিল করেন। কিন্তু এরপর তিনি যা করলেন, তা তাঁর প্রাক্তন প্রেমিকের কল্পনাতেও ছিল না।
৮ বছর ধরে চলল নীরবে প্রতিশোধ
ওই মহিলা সম্প্রতি নাম গোপন রেখে ‘ইটস আ গার্ল থিং’ পডকাস্টে তাঁর প্রতিশোধের গল্প শেয়ার করেছেন। তিনি শান্তভাবে ব্যাখ্যা করেছেন, কীভাবে তিনি ঠান্ডা মাথায় এই প্রতিশোধের পরিকল্পনা করেন এবং এতে তাঁর এক আশ্চর্য সহযোগী ছিলেন—তাঁর প্রাক্তন বাগদত্তারই নিজের বোন।
বিয়ে ভেঙে যাওয়ার পর তিনি প্রতিশোধ নেওয়ার জন্য একটি সূক্ষ্ম অথচ দীর্ঘস্থায়ী কৌশল বেছে নেন। যখনই কোনো বিরক্তিকর বা জেদী লোক তাঁর ফোন নম্বর চাইত, তিনি নিজের নম্বরের বদলে তাঁর প্রাক্তন বাগদত্তার নম্বরটি দিয়ে দিতেন। এর ফলস্বরূপ, তাঁর প্রাক্তন প্রেমিককে নিয়মিত অবাঞ্ছিত কল এবং মেসেজের ধাক্কা সামলাতে হতো।
আট বছর ধরে তিনি দু’বার নিজের নম্বর পরিবর্তন করতে বাধ্য হন। প্রতিবার নম্বর বদলের পর, তাঁর বোন গোপনে নতুন নম্বরটি মহিলার কাছে পাঠিয়ে দিতেন এবং এই চক্রটি চলতেই থাকত। আশ্চর্যজনকভাবে, প্রাক্তন বাগদত্তা আজও জানেন না যে তাঁর সঙ্গে কী ঘটছে। ধৈর্য ও বুদ্ধিমত্তার সঙ্গে নেওয়া এই নীরব প্রতিশোধের গল্প সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসিত হয়েছে।
প্রতিশোধের আরও এক সৃজনশীল কাহিনি
এই ধরনের সৃজনশীল প্রতিশোধের এটিই একমাত্র ঘটনা নয়। অন্য একটি ঘটনায়, এক মহিলা যখন রক্ত ক্যান্সারের সাথে লড়াই করছিলেন এবং চিকিৎসা নিচ্ছিলেন, তখন জানতে পারেন যে তাঁর স্বামী বিবাহ-বহির্ভূত সম্পর্কে লিপ্ত।
সুস্থ হওয়ার পর তিনি শুধু স্বামীকে ডিভোর্সই দেননি, বরং এমনভাবে প্রতিশোধ নেন যা তাঁর প্রাক্তন স্বামীকে চরম অস্বস্তিতে ফেলে দেয়।
তাঁর প্রাক্তন স্বামী ছিলেন একজন সাইক্লিং-প্রেমী এবং সাইক্লিং শর্টস-এর নিচে তিনি অন্তর্বাস পরতেন না। এই বিষয়টি জানা থাকায়, মহিলা প্রাক্তন স্বামীর সমস্ত সাইক্লিং গিয়ারের ভিতরে ঝাল লঙ্কা গুঁড়ো (spicy chilli) ঘষে দেন। শুধু তাই নয়, তিনি টয়লেটে মূত্রত্যাগ করে তাতে প্রাক্তন স্বামীর টুথব্রাশ ডুবিয়ে রাখতেন। এভাবে প্রতিদিন সকালে নীরবে প্রাক্তন স্বামীর ওপর নিজের রাগ ঝেড়েছেন ওই মহিলা।