৩০ হাজার টাকার মাইনে আজ কোথায়? শাহরুখের সঙ্গে বিজ্ঞাপনের পর ফারাহ খানের রাঁধুনি দিলীপের বেতন নিয়ে তোলপাড়, ফাঁস হলো আসল অঙ্ক!

বলিউডের জনপ্রিয় পরিচালক-কোরিওগ্রাফার ফারাহ খানের রান্নার ভিডিও যারা দেখেন, তাদের কাছে আর নতুন করে পরিচয়ের প্রয়োজন নেই তার রন্ধনশিল্পী দিলীপের। ফারাহর ইউটিউব ভ্লগ এবং রান্নার ভিডিওতে দিলীপ এখন যেন ঘরের ছেলে, তার জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া। ভ্লগের নিয়মিত দর্শকদের মধ্যে একটি মজার চল হলো, দিলীপ সবসময়ই ফারাহর কাছে নিজের বেতন বাড়ানোর আবদার জানান।
অবশেষে সেই দীর্ঘদিনের আবদারে সাড়া দিলেন ফারাহ খান!
সম্প্রতি তাদের নতুন ভ্লগে দিলীপ নিজেই ফাঁস করলেন এই সুখবর। খুশি ধরে রাখতে না পেরে তিনি বলেন, “হাই বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের শো খুব ভালো চলছে। ম্যাডাম আমার মাইনেও বাড়িয়ে দিয়েছেন। আমরা খুব খুশি।”
তবে বেতন বাড়ার পরেও তার আবদার কিন্তু থামছে না। দর্শকদের কাছে যেন ম্যাডামকে এ কথা না জানান, সেই অনুরোধও করেন দিলীপ। তিনি রসিকতা করে বলেন, “আপনারা কেউ ম্যাডামকে জানাবেন না, কারণ আমি খুব খুশি। যদি আমি আরও কান্নাকাটি করি, তাহলে বেতন আরও বাড়বে।”
বেতন বাড়ার পরেও কান্নার অভিনয়!
দিলীপ এই কথা বলার কিছু পরেই যখন ফারাহ খান ঘরে ঢোকেন, তখন দিলীপ দুঃখী সেজে থাকার ভান করেন। ফারাহ তাকে জিজ্ঞাসা করেন, “দিলীপ, তোমার কী হয়েছে? তুমি কাঁদছো কেন?” উত্তরে দিলীপ আবারও সেই একই আবদার জুড়ে দেন, “ম্যাডাম, আমার মাইনে বাড়ান!”
তখনই ফারাহর মুখে উঠে আসে আসল কথা, “ওহ, আমি তো সবে তোমার মাইনে বাড়ালাম! ছাড়ো তো! এই লোকটার মাইনে কখনও বাড়ে না, এই লোকটা কখনও খুশি হয় না!”
₹৩০০ থেকে আজকের বিলাসবহুল জীবন: দিলীপের উত্থানের গল্প
ফারাহ খানের ভ্লগগুলিতে দিলীপের বেতন নিয়ে বরাবরই মজার আলোচনা চলত। জনপ্রিয় ব্যবসায়ী অশনীর গ্রোভারের সঙ্গে একটি ভিডিওতে অশনীরের মা দিলীপের জীবনের এক অজানা তথ্য সামনে আনেন: “দিলীপ আমাদের বলেছিলেন, তিনি প্রথমবার যখন কাজের জন্য দিল্লি এসেছিলেন, তখন তার বেতন ছিল মাত্র ৩০০ টাকা।”
দ্রুতই ফারাহ খান তার চিরাচরিত কৌতুক মিশিয়ে বলেন, “আর সে যখন আমার সাথে যোগ দেয়, তখন তার বেতন ছিল ২০,০০০ টাকা। এখন সে কত রোজগার করে, সেটা আর আমাকে জিজ্ঞাসা করবেন না!”
ফারাহ খানের ভ্লগের বিপুল জনপ্রিয়তার কারণে দিলীপ তার সন্তানদের ইংরেজি-মাধ্যম স্কুলে পড়াতে পারছেন এবং বিহারে একটি বিশাল বাড়িও তৈরি করেছেন। একটি ভ্লগে দিলীপ দর্শকদের তার ঘর, পূজার ঘর, বাচ্চাদের ঘর এবং ছাদ ঘুরিয়েও দেখান।
‘সুইমিং পুলের জন্য সাবস্ক্রাইব করুন’
দিলীপ জানান, তার বাড়ির নির্মাণ কাজ এখনও অসম্পূর্ণ, তাই সাময়িকভাবে জানালাগুলিতে আলো ও বাতাস আটকাতে কাপড় লাগিয়ে রেখেছেন। এরপরই তিনি মজার ছলে বলেন, তাকে নাকি তার বাড়িতে একটি সুইমিং পুলও তৈরি করতে হবে!
দর্শকদের উদ্দেশ্যে দিলীপের কৌতুকপূর্ণ অনুরোধ, “দয়া করে সাবস্ক্রাইব করুন, কারণ আমার এখনও একটি সুইমিং পুল বানাতে হবে!”
সম্প্রতি, দিলীপ বলিউড বাদশাহ শাহরুখ খানের সাথে একটি বিজ্ঞাপনেও অভিনয় করেছেন। ফারাহ খানের রান্নার ভ্লগে বলিউডের তারকাদের সঙ্গে তার মজার কথোপকথন দেখতে অনুরাগীরা বরাবরই ভালোবাসেন।