প্রিয়াঙ্ক খাড়্গের চিঠির পরই নড়েচড়ে বসল সরকার! স্কুলের প্রাঙ্গণে আর চলবে না RSS-এর শাখা, কী রয়েছে সার্কুলারে?

বেঙ্গালুরু: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) ওপর নিষেধাজ্ঞা জারির বিতর্ক যখন তুঙ্গে, ঠিক সেই সময় কর্ণাটকের কংগ্রেস সরকার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সরকার কর্ণাটক পাবলিক ইন্সট্রাকশন ডিপার্টমেন্টের কমিশনারের কার্যালয় থেকে জারি করা একটি পুরনো সার্কুলার (নির্দেশিকা) পুনরায় প্রকাশ করেছে। এই সার্কুলারে সরকারি স্কুলের প্রাঙ্গণ ব্যক্তিগত উদ্দেশ্যে বা শিক্ষামূলক নয় এমন কাজের জন্য ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।

কেন এই পুরনো সার্কুলার নতুন করে জারি?
২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি জারি করা এই সার্কুলারটি স্পষ্ট করে জানিয়েছিল যে, সরকারি স্কুল এবং এইড-প্রাপ্ত স্কুলগুলির মাঠ ও প্রাঙ্গণ কোনো ব্যক্তিগত উদ্দেশ্যে বা শিক্ষামূলক কাজ ছাড়া অন্য কোনো কার্যক্রমে ব্যবহার করা যাবে না।

মনে করা হচ্ছে, এই সার্কুলারটি পুনরায় প্রকাশ করার মাধ্যমে সিদ্দারামাইয়া সরকার রাজ্যে সরকারি এবং সাহায্যপ্রাপ্ত স্কুলের প্রাঙ্গণে আরএসএস-এর কার্যকলাপ নিষিদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে।

সূত্রের খবর, তথ্য প্রযুক্তি মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়্গের একটি চিঠির জবাবে এই পুরনো সার্কুলারটি পুনরায় জারি করা হয়েছে, যেখানে তিনি স্কুল-কলেজ সহ সরকারি