‘৪ জন মিলে জামা ছিঁড়ে…’ বিশ্ববিদ্যালয়ে শিউরে ওঠা ঘটনা! ক্যাম্পাসের মধ্যেই তরুণীর গোপনাঙ্গে স্পর্শের অভিযোগ

চারিদিকে একের পর এক ধর্ষণের ঘটনায় দেশজুড়ে আতঙ্ক। দুর্গাপুরের ঘটনার রেশ না কাটতেই এবার কাঠগড়ায় রাজধানী দিল্লি (Delhi)। তাও আবার একটি আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান। দিল্লির একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাস চত্বরেই এক ছাত্রীকে চার যুবক মিলে গণধর্ষণের চেষ্টা করেছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। এমনকি অভিযুক্তরা তাঁর জামা ছিঁড়ে গোপনাঙ্গে স্পর্শ করেছে বলেও জানা গেছে।
রিপোর্ট অনুযায়ী, নির্যাতিতা দিল্লির আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। ক্যাম্পাস চত্বরে নির্মাণ কাজ চলার সময় চার যুবক তাঁকে গণধর্ষণের চেষ্টা করে। অভিযোগ, এই সময়ে অভিযুক্তরা তাঁর পোশাক ছিঁড়ে দেয় এবং তাঁর গোপনাঙ্গে স্পর্শ করে শ্লীলতাহানি ও যৌন হেনস্থা করে।
দিল্লি পুলিশ জানিয়েছে, সোমবার দুপুর তিনটে নাগাদ ময়দান গাঢ়হি থানায় একটি পিসিআর (PCR) কল আসে। দ্রুত পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। প্রাথমিক শুনানির পর প্রথমে শ্লীলতাহানি ও যৌন হেনস্থার অভিযোগ দায়ের করা হয়। পরে নির্যাতিতার সঙ্গে বিস্তারিত কথা বলে গণধর্ষণের চেষ্টার মামলাও দায়ের করেছে পুলিশ। নির্যাতিতা তার অভিযোগে বলেছেন, “ওরা চারজনই আমার পোশাক ছিঁড়ে ফেলে। এমনকি বাজে ভাবে আমার গোপনাঙ্গে স্পর্শ করে এবং গণধর্ষণের চেষ্টা করে।”
উল্লেখযোগ্যভাবে, দিল্লির এই বিশ্ববিদ্যালয়টি সাউথ এশিয়ান ইউনিভার্সিটি বিদেশ মন্ত্রকের আওতাধীন। দক্ষিণ এশিয়ার আটটি দেশের পড়ুয়ারা এখানে পড়াশোনা করে। বর্তমানে বিশ্ববিদ্যালয় চত্বরে নির্মাণ কার্য চলছে। অভিযোগ উঠেছে, সেই সুযোগেই এই নারকীয় ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়।
পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খুঁজে বের করতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ, এমনকি ঘটনাস্থলের ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি জারি করেনি, তবে তারা তদন্তে সবরকমভাবে সহায়তা করছে বলে জানা গেছে।