বাংলা সিরিয়ালের এই ১৬ অভিনেত্রী, যাদের বয়স এখনও ২০ পেরোয়নি! দেখেনিন তাদের তালিকা
বাংলা সিরিয়ালের এমন কয়েকজন অভিনেত্রী আছেন যারা ২০ বছর না পেরোতেই নায়িকা হয়েছেন।অভিনয় দিয়ে মন জিতে নিয়েছেন হাজার হাজার ভক্তের। তাদের টিভিতে দেখতেই যেন মুখিয়ে থাকেন দর্শকরা। জেনেনিন তাহলে সেই ১৬ অভিনেত্রী কর কত বয়স।
অনন্যা গুহ : ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক দিয়ে শুরু হয়েছিল অনন্যার অভিনয় কেরিয়ার।যেখানে তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা। জানা যায়, তার জন্ম হয়েছিল ২০০৪ সালে। সেই অনুযায়ী বর্তমান তার বয়স মাত্র ১৮ বছর।
খেয়ালী মন্ডল :জনপ্রিয় ধারাবাহিক আলতা ফড়িংয়ের নায়িকা খেয়ালী মন্ডল । যাকে দর্শকরা ‘ফড়িং’ নামেই চেনেন। খেয়ালীর জন্ম হয়েছিল ২০০২ সালে। এখন তার বয়স কুড়ি বছর।
আরাত্রিকা মাইতি : জি বাংলার নতুন ধারাবাহিক ‘খেলনা বাড়ি’র নায়িকাকে এক দত্তক সন্তানের মা হিসেবে দেখানো হলেও অভিনেত্রীর বয়স কিন্তু খুবই কম। তার জন্ম হয় ২০০৪ সালে। এই বছর ১৮ বছরে পা দিলেন অভিনেত্রী।
সৌমিতৃষা কুন্ডু : জি বাংলার ‘মিঠাই’কে কেউ চেনে না এমন মানুষ নেই বললেই চেনে। কিন্তু জানেন কি, আপনার প্রিয় এই অভিনেত্রীর বয়স কত? জানা গিয়েছে, ২০০০ সালে জন্ম হয়েছিল সৌমিতৃষার। সেই হিসেবে এখন তার বয়স মাত্র ২২ বছর।
সৌমিলি চক্রবর্তী : স্টার জলসার নবাগতা অভিনেত্রীদের মধ্যে ফেলা যায় তাকে। সৌমিলি এখন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে নায়িকার বোনের ভূমিকায় অভিনয় করছেন। মডেল-অভিনেত্রী সৌমিলি ২০০৩ সালে জন্মগ্রহণ করেছিলেন। সে হিসেবে এখন তার বয়স ১৯ বছরের কাছাকাছি।
দিতিপ্রিয়া রায়: খুব ছোটোতেই অভিনয় জগতে পা রেখেছেন দিতিপ্রিয়া অর্থাৎ সকলের প্রিয় রানী মা। তার জন্ম হয়েছিল ২০০২ সালে। এখন তার বয়স মোটে কুড়ি বছর।
অরুনিমা হালদার : ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকে বরফি চরিত্রে অভিনয় করে মন জিতেছেন দর্শকদের।যার বর্তমান বয়স মাত্র কুড়ি বছর। তিনিও জন্মগ্রহণ করেছিলেন ২০০২ সালে।
ইন্দ্রানী পাল : বরণ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী ইন্দ্রানী এখন নবাব নন্দিনী ধারাবাহিকে নায়িকার ভূমিকায় অভিনয় করছেন। তার জন্ম হয়েছিল ২০০০ সালে। এখন তার বয়স ২২ বছরের কাছাকাছি।
দেবাদৃতা বসু : এই অভিনেত্রীকে দেখা গিয়েছে ‘জয়ী’ ‘আলো ছায়া’ ধারাবাহিকে। তার জন্ম হয়েছিল ২০০১ সালে। এখন তার বয়স ২১ বছর।
সৌমি চ্যাটার্জী : জি বাংলার এই অভিনেত্রীর বয়স বাকিদের তুলনায় অনেক কম। এখন তিনি ‘উড়ন তুবড়ি’ ধারাবাহিকে নায়িকার বোনের ভূমিকায় অভিনয় করছেন।তার জন্ম হয় ২০০৬ সালে। বর্তমান বয়স ১৬।
তিয়াসা লেপচা : কৃষ্ণকলি ধারাবাহিকের জনপ্রিয় মুখ শ্যামা অর্থাত তিয়াসা।তিয়াসা জন্ম হয়েছিল ১৯৯৯ সালে। এখন তার বয়স ২৩ বছর।
শ্যামৌপ্তি মুদুলি : দাসী, বাজলো তোমার আলোর বেণু ধ্রুবতারা ধারাবাহিকে অভিনয় করেছিলেন । এখন তিনি লীনা গাঙ্গুলীর গুড্ডি সিরিয়ালের নায়িকা। শ্যামৌপ্তির জন্ম হয়েছিল ২০০০ সালে। এখন তার বয়স ২২ বছর প্রায়।
সোমু সরকার : স্টার জলসার গোধূলি আলাপের নায়িকা সৌমু সরকার।তার জন্ম হয়েছিল ২০০০ সালে। এখন তার বয়স ২২ বছর।
মোহনা মাইতি : গৌরী এলোর নায়িকা তিনি । যেখানে মূল চরিত্রে অভিনয় করছেন তিনি। এখনো নাকি মাধ্যমিকের গণ্ডিটাও পেরোতে পারেননি মোহনা। এই বছরই তার মাধ্যমিক পরীক্ষা। জি বাংলা সব থেকে খুদে নায়িকা বলা যেতে পারে তাকে।
স্বস্তিকা ঘোষ: তিনি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে নায়িকা দীপার চরিত্রে অভিনয় করছেন। তার জন্ম হয়েছিল ২০০৩ সালে। এখন তার বয়স ১৯ বছর।
ঐন্দ্রিলা সাহা: এক কথায় তিনি মিঠাই এর ননদ অর্থাৎ নিপা। তার জন্ম হয়েছিল ২০০১ সালে। এখন তার বয়স ২১ বছর।