জানেন কি, বিবাহিত পুরুষের প্রতি আকর্ষণ বেশি কেন নারীদের?

নারীরা কি সত্যিই বিবাহিত পুরুষের প্রেমে বেশি পড়েন! এ বিষয় অনেকেরই নানা ধরনের যুক্তি থাকতে পারে। তবে এ বিষয়ক একাধিক সমীক্ষা কিন্তু বিষয়টির সত্যতা যাচাই করছে। তবে কেন এমন হয়? কেন বিবাহিত পুরুষদের প্রেমেই পড়েন অনেক নারীই?

জার্নাল অব এক্সপেরিমেন্টাল সাইকোলজিতে প্রকাশিত এক গবেষণার তথ্য অনুযায়ী, গবেষণায় অংশগ্রহণ করা ৯০ শতাংশ নারীই বিবাহিত বা প্রেমের সম্পর্কে আছেন এমন ব্যক্তিদের প্রেমে পড়েছেন।

অন্যদিকে সিঙ্গেল পুরুষে আকর্ষিত হন মাত্র ৫৯ শতাংশ নারী। গবেষণায় জানানো হয়, কমিটেড পুরুষকে সত্যিই নাকি খুব পছন্দ করেন সিঙ্গেল নারীরা।

অল্পবয়সী নারীরাই বয়স্ক ও বিবাহিত পুরুষের প্রেমে পড়েন বেশি। এমনই তথ্য উঠে এসেছে আরও এক গবেষণায়। জার্নাল হিউম্যান নেচারে সেই গবেষণা প্রকাশিত হয়েছে।

সেখানে উল্লেখ করা হয়, অল্পবয়সী নারীদের ধারণা থাকে বিবাহিত পুরুষরা সঙ্গম সঙ্গী হিসেবে ভালো হন। যদিও এ ধারণা ভুল হতে পারে।

বিবাহিত পুরুষদের প্রেমে পড়ার আরও একটি কারণ হলো সেখানে কোনো কমিটমেন্টের প্রমিস থাকে না। যেখানে কোনো সিঙ্গেল পুরুষের সঙ্গে সম্পর্ক গড়লে কমিটমেন্ট দেওয়ার প্রসঙ্গ এসে যায়।

ভারতের মুম্বাইয়ের একজন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সঙ্গনায়ক মিশ্রম জানান, এমন সম্পর্কের ক্ষেত্রে শুধু এক মুহুর্তের ভালো লাগা ও কাছে আসায় গুরুত্বপূর্ণ, কোনো কমিটমেন্ট নয়।

বিভিন্ন গবেষণায় দাবি করা হয়েছে যে, নারীরা বয়স্ক পুরুষেই মজেন বেশি। নারীরা ‘ম্যাচিওর’ পুরুষকেই সঙ্গী হিসেবে পেতে চান।

গবেষণায় আরও দেখা গেছে, বিবাহিত ওই পুরুষের পারবারিক জীবনের প্রাইভেসি বজায় রাখতেও বেশ সতর্কতা অবলম্বন করেন ওই নারীরা।

যদিও এ ধরনের গবেষণা বা সমীক্ষা এক নির্দিষ্ট গোষ্ঠীর উপরে করা হয়। তাই এসব বিষয় নিয়ে কাউকে দোষারোপ করবেন না কিংবা এগুলোকে ধ্রুব সত্যি বলে না মনে করবেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *