‘মা আসছেন বলে মাকেই ঢেকে দিলেন!’, দুর্গা প্রতিমার সামনে দাঁড়িয়ে ছবি পোস্ট মিমির, কটাক্ষ নেটিজেনদের

আর মাত্র কয়েকটা দিন বাকি আছে দূর্গা পুজোয় । আর এই দূর্গা পূজায় মিমির গান বেরোবে না তা কখনো হয় নাকি। সম্প্রতি নেটদুনিয়া একটা টিজার ভিডিয়ো শেয়ার করেছেন মিমি । আর ক্যাপশনে লিখেছেন, ‘এবার আমাদের পুজো শুরু একটু আগে থেকেই…আসছি নিয়ে আমাদের পুজোর গান…Stay tuned for more details।’ যেখানে মিমিকে লালপাড় সাদা শাড়ি আর সোনার গয়নায় ঢাক কাঁধে জমিয়ে নাচতে দেখা গিয়েছে। সেই সঙ্গে গাইছেন গানও।

ভিডিও টি প্রকাশ্যে আসতেই তোলপাড় নেটদুনিয়ায় । একজন কমেন্ট সেকশনে লিখেছেন, ‘এতো সুন্দর গান যারা শুনতে পাওনি তাঁদের মনে প্যাঁচ আছে।’ অপরজন লিখলেন, ‘শব্দদূষণবিহীন গান… আহা! এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি…’ কেউ আবার আবদার করলেন, ‘একটু দেখুন না মমতাদির ভাষনের সময় এটা অ্যাপ্লাই করা যায় নাকি।’ এক জনৈক লিখেছেন, ‘মিমি চক্রবর্তীর কন্ঠে অসাধারণ নৃত্য দেখে মন শিহরিত হয়ে উঠল।’ আরেক ব্যক্তি লিখলেন, ‘প্রথমে ভাবছি মোবাইলের স্পিকার খারাপ হয়ে গেছে। কি অপূর্ব গান, যেমন সুর আর তেমন গলা….মন ভরে গেল…’।

কিন্তু তবুও যেন থেমে নেই । ফের নেটদুনিয়ায় ট্রলার শিকার হলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন মিমি। সেখানে দেখা যাচ্ছে একটি দুর্গা প্রতিমার সামনে দাঁড়িয়ে লেন্সবন্দি হয়েছেন মিমি। কিন্তু সেখানে দশভূজার দশটি হাত দেখা গেলেও ঢেকে গিয়েছে মুখ। কারণ প্রতিমাটির একদম সামনে হলুদ রঙের লেহেঙ্গা পরে দাঁড়িয়ে মিমি স্বয়ং।এই ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের ট্রোলের মুখে টলিউড অভিনেত্রী।

একজন লিখেছেন, ‘মা আসছে বলে মাকেই ঢেকে দিয়েছেন? আপনার চার পাশে দশ হাত দিয়ে কি বোঝাতে চাইছেন আপনিই মা?’, অন্য জন প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ‘মা আসছেন তো মাঝখানে আপনি কি করছেন?’ আবার জনৈকের টিপ্পনি, ‘আপনার লজ্জা হওয়া উচিত’, আরেকজনের উপলব্ধি, ‘মা আসছেন কিন্তু ওঁর জন্য ঢাকা পড়ে গিয়েছেন।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *