জেনেনিন ১২ রাশির জাতক-জাতিকাদের কেমন যাবে আজকের দিন (২২ সেপ্টেম্বর ২০২৫)

প্রতিটি রাশির নিজস্ব গুণ ও বৈশিষ্ট্য রয়েছে, আর গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী প্রতিদিন সেগুলোর প্রভাব পরিবর্তিত হয়। আপনার গ্রহের অবস্থান বলে দেবে কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে, কোন পথে হাঁটলে আপনার উন্নতি হবে এবং সামনে কী ধরনের বাধা আসতে পারে। তাহলে চলুন, জেনে নেওয়া যাক আজ আপনার ভাগ্যে কী আছে:

মেষ (ARIES): আজ আপনার মন খুব প্রফুল্ল থাকবে এবং যেকোনো কাজ সহজেই শেষ করতে পারবেন। তবে, নেশা থেকে দূরে থাকুন। আজ আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ (TAURUS): আজ গৃহপ্রবেশের জন্য শুভ দিন। কোনো কাছের মানুষের কথায় আপনার মন খারাপ হতে পারে। দুশ্চিন্তা কমাতে গান শুনতে পারেন। বিয়ের জন্য নতুন প্রস্তাব আসতে পারে।

মিথুন (GEMINI): বিলাসিতার কারণে বেশি খরচ করবেন না। কোনো আইনি জটিলতায় পড়লে আইনজীবীর পরামর্শ নিন। স্ত্রীর কাছ থেকে ভালো খবর পেতে পারেন।

কর্কট (CANCER): দীর্ঘদিন ধরে কোনো রোগ অবহেলা করবেন না, দ্রুত চিকিৎসা করান। আধ্যাত্মিক আলোচনায় শান্তি খুঁজে পাবেন। খুব তাড়াতাড়ি আপনার বিয়ের যোগ রয়েছে।

সিংহ (LEO): ভালোবাসার মানুষের সঙ্গে দিনটি আনন্দে কাটবে। কোনো কাজে ব্যর্থ হলে হতাশ হবেন না। পরিবারের কারণে অতিরিক্ত ব্যয় হতে পারে।

কন্যা (VIRGO): আপনার স্বপ্ন আজ বাস্তবে রূপ নিতে চলেছে। শারীরিক সম্পর্কের ক্ষেত্রে সুরক্ষার দিকে মনোযোগ দিন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে।

তুলা (LIBRA): তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। অর্থ উপার্জন ভালো হলেও বেশিরভাগই খরচ হয়ে যাবে। কঠিন সময়ে স্ত্রীকে পাশে পাবেন, দাম্পত্য জীবন মধুর হবে।

বৃশ্চিক (SCORPIO): ভালোবাসার মানুষের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা ভেস্তে যেতে পারে। বিবাহিত মহিলারা শীঘ্রই সুখবর পেতে চলেছেন। কর্মক্ষেত্রে রাজনীতির শিকার হতে পারেন।

ধনু (SAGITTARIUS): অতীতে করা ভুলের জন্য আফসোস করবেন না। প্রেমিকার সঙ্গে ঝগড়া মিটিয়ে নিন, প্রয়োজনে ক্ষমা চাইতে পারেন। বিবাহের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে।

মকর (CAPRICORN): নিজের স্বাস্থ্যের যত্ন নিন। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করুন। পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে দিনটি শুভ।

কুম্ভ (AQUARIUS): প্রেমের জন্য দিনটি খুবই ভালো। সন্তানের পরীক্ষার ফলাফলে খুশি হবেন। কর্মক্ষেত্রে কোনো বাড়তি চাপ থাকবে না। কাছাকাছি কোথাও ভ্রমণের যোগ রয়েছে।

মীন (PISCES): আজ আর্থিক লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। স্ত্রীর কাছ থেকে সঠিক পরামর্শ পাবেন। খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সম্মান পেতে পারেন।