এক্স থেকে আয় করবেন যেভাবে, জেনেনিন সহজ ও সঠিক পদ্ধতি

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক মাধ্যম ‘এক্স’ এখন শুধু মত প্রকাশের প্ল্যাটফর্ম নয়, আয়েরও একটি বড় উৎস। কনটেন্ট ক্রিয়েটর, সাংবাদিক এবং সাধারণ ব্যবহারকারীরাও এখানে সঠিক কৌশল অবলম্বন করে ভালো টাকা উপার্জন করতে পারেন। বিজ্ঞাপন থেকে শুরু করে সাবস্ক্রিপশন এবং ব্র্যান্ড কোলাবোরেশন—বিভিন্ন উপায়ে এক্স থেকে আয় করার সুযোগ রয়েছে। আসুন, জেনে নিই এক্স থেকে অর্থ উপার্জনের কিছু গুরুত্বপূর্ণ কৌশল।
অ্যাড রেভিনিউ শেয়ারিং এবং সাবস্ক্রিপশন
এক্স প্ল্যাটফর্মটি এখন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ‘অ্যাড রেভিনিউ শেয়ারিং’ প্রোগ্রাম চালু করেছে। এর মাধ্যমে আপনার পোস্টের সঙ্গে দেখানো বিজ্ঞাপনের আয় থেকে একটি অংশ আপনাকে দেওয়া হয়। এই প্রোগ্রামে অংশ নিতে আপনার একটি ‘এক্স প্রিমিয়াম’ (পেইড ভেরিফায়েড) অ্যাকাউন্ট থাকতে হবে। এছাড়াও, গত তিন মাসে কমপক্ষে ৫ মিলিয়ন ইম্প্রেশন এবং ৫০০ জন ফলোয়ার থাকতে হবে।
এছাড়া, আপনি ‘সাবস্ক্রিপশন’ মডেল ব্যবহার করে আয় করতে পারেন। এই পদ্ধতিতে আপনি আপনার ফলোয়ারদের জন্য বিশেষ কনটেন্ট, এক্সক্লুসিভ পোস্ট, বা ভিডিওর জন্য একটি নির্দিষ্ট ফি নিতে পারবেন। এর মাধ্যমে আপনার প্রোফাইলে একটি সাবস্ক্রিপশন বাটন যুক্ত হবে, যেখানে আপনি বিভিন্ন স্তরের সাবস্ক্রিপশন ফি নির্ধারণ করতে পারবেন।
ব্র্যান্ড কোলাবোরেশন, টিপস এবং অন্যান্য সুযোগ
যদি আপনার ফলোয়ার সংখ্যা বেশি হয়, তাহলে বিভিন্ন ব্র্যান্ড ও কোম্পানি তাদের পণ্য বা পরিষেবার প্রচারের জন্য আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। ‘স্পন্সরড পোস্ট’ বা ‘ব্র্যান্ড কোলাবোরেশনের’ মাধ্যমে আপনি মোটা অঙ্কের অর্থ উপার্জন করতে পারবেন।
ভিডিও নির্মাতাদের জন্যও এক্স একটি বড় সুযোগ তৈরি করেছে। ইউটিউবের মতো এখানেও দীর্ঘ ভিডিও পোস্ট করে বিজ্ঞাপনের মাধ্যমে আয় করা সম্ভব। একই সঙ্গে, এক্স-এর ‘টিপস’ ফিচারের মাধ্যমে আপনার ভক্তরা আপনাকে সরাসরি অর্থ সহায়তা পাঠাতে পারেন, যা আয়ের একটি অতিরিক্ত উৎস হতে পারে।
আপনি যদি একজন উদ্যোক্তা হন, তাহলে এক্সকে আপনার ব্যবসা প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারেন। ই-বুক, ডিজিটাল পণ্য বা ফ্রিল্যান্স সার্ভিস বিক্রির জন্য এটি একটি দারুণ প্ল্যাটফর্ম। এছাড়া, ট্রেন্ডিং টপিক বা ভাইরাল কনটেন্ট তৈরি করে দ্রুত ফলোয়ার বাড়িয়ে সব ধরনের আয়ের সুযোগকে কাজে লাগানো যায়।