Recipe: বেগুন ভর্তা নয়, এবার পাতে পড়ুক ‘ডিম-বেগুন পাক’! জিভে জল আনা এই রেসিপি বানান খুব সহজে

উপকরণ:
বেগুন: ১ কিলো
ডিম: ৩টি
পাঁচফোড়ন: সামান্য
তেজপাতা: ২টি
পেঁয়াজ কুচি: ১টি (ঐচ্ছিক)
আদা বাটা ও মৌরি বাটা: ২ চামচ
হলুদ গুঁড়ো: সামান্য
কাঁচালঙ্কা বাটা বা কুচি: ২-৩টি
নুন: পরিমাণমতো
শুকনো লঙ্কা: ১ চামচ (ঐচ্ছিক)
ঘি ও গরমমশলা: সামান্য
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে বেগুনের খোসা ছাড়িয়ে গোল করে বা ছোট ছোট টুকরো করে কেটে নিন। একটি পাত্রে ডিম ফেটিয়ে নুন দিয়ে মিশিয়ে রাখুন।
২. কড়াইতে তেল গরম করে বেগুনের টুকরোগুলো হালকা নুন ও হলুদ দিয়ে ভেজে নিন। বেগুনগুলো আধভাজা হয়ে গেলে নামিয়ে রাখুন।
৩. এবার কড়াইতে আর একটু তেল দিয়ে তাতে পাঁচফোড়ন ও তেজপাতা দিন। এরপর পেঁয়াজ কুচি (যদি ব্যবহার করেন), মৌরি বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো এবং শুকনো লঙ্কা বাটা বা কাঁচালঙ্কা কুচি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।
৪. মসলা কষানো হলে ভেজে রাখা বেগুন ও ফেটানো ডিম দিয়ে দিন। পরিমাণমতো নুন ও চিনি যোগ করুন।
৫. এবার হাতার সাহায্যে বেগুনগুলোকে ভালোভাবে ভেঙে ভর্তার মতো করে নিন এবং ক্রমাগত নাড়তে থাকুন। যখন ডিম ও বেগুন ভালোভাবে মিশে যাবে, তখন উপর থেকে ঘি এবং গরমমশলা ছড়িয়ে দিন।
৬. এবার গরম গরম ‘ডিম-বেগুন পাক’ ভাতের সঙ্গে পরিবেশন করুন। এই পদটি খেতে খুবই সুস্বাদু এবং পরিবারের সবার মন জয় করে নেবে।