‘ছেলেরা তিনবার প্যান্ট সেলাই করে পরে’, বেকারত্ব ইস্যুতে মমতার সরকারকে তীব্র আক্রমণ শুভেন্দুর

রাজ্যের বেকারত্ব পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, বর্তমানে পশ্চিমবঙ্গে ২.১৫ কোটি যুবক বেকার। এই বিপুল সংখ্যক বেকারের জন্য রাজ্য সরকারই দায়ী।

শুভেন্দু অধিকারী বলেন, “বাংলায় কোটির উপর ছেলে প্যান্ট ৩ বার সেলাই করে পরে। কারণ তাদের কাছে নতুন প্যান্ট কেনার টাকা নেই। এর থেকে রাজ্যের অর্থনৈতিক দুরবস্থা এবং বেকারত্বের ভয়াবহ চিত্র স্পষ্ট।”

প্রকাশ্যে এই অভিযোগ তুলে শুভেন্দু রাজ্যের কর্মসংস্থান নীতির ব্যর্থতাকে তুলে ধরেন এবং সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, রাজ্য সরকার যুবকদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করতে সম্পূর্ণ ব্যর্থ। এই মন্তব্যের মাধ্যমে তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন।

শুভেন্দুর এই অভিযোগ রাজ্যে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত এই অভিযোগের কোনও প্রতিক্রিয়া জানায়নি। রাজ্যের বর্তমান বেকারত্ব পরিস্থিতি এবং তার মোকাবিলায় সরকারের পদক্ষেপ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।