কেউ মোদীর ঘনিষ্ঠ হতে পারে না, ‘মিথ’ ভেঙে যা জানালেন স্মৃতি ইরানি

গেরুয়া শিবিরের অনেক নেতারাই নিজেদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বলে দাবি করেন। তবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেত্রী স্মৃতি ইরানি সেই ধারণাকে ‘মিথ’ বলে অভিহিত করেছেন। অভিনেত্রী সোহা আলি খানের সঙ্গে এক কথোপকথনে তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদীর ঘনিষ্ঠ কেউ নেই। যারা এই দাবি করে, তারা হয় তাঁকে চেনেন না অথবা মিথ্যা বলছেন।”
স্মৃতি ইরানির মতে, প্রধানমন্ত্রী মোদী একটি ‘বৃহত্তর উদ্দেশ্যে’ নিজের বাড়ি ছেড়েছেন। তাই যারা সেই বৃহত্তর উদ্দেশ্য পূরণে সহায়ক নন, তাদের সঙ্গে তিনি মেশেন না। তিনি আরও বলেন, “তাঁর কাছে একটা বিষয় খুবই স্পষ্ট। আমার একটাই জীবন। আমি দেশের কাছ থেকে যা পেয়েছি, দেশকে আমি তা ফিরিয়ে দিতে চাই।”
স্মৃতি ইরানি জানান, মোদী মানুষকে তার কাজ সম্পর্কে বিস্তারিতভাবে শিক্ষা দেন এবং তার স্মৃতিশক্তি এতটাই প্রখর যে তিনি ২০০৭ সালে বলা কথাও মনে রাখতে পারেন। তিনি বলেন, “মন্ত্রী হিসেবে আমি তাঁর সঙ্গে ১০ বছর কাজ করার সুযোগ পেয়েছি। দেশসেবার এই দুটি সুযোগ তাঁর সৌজন্যেই এসেছিল।”