ডুরান্ড জয়ী নর্থইস্টের নয়া কৌশল, সুপার কাপের আগে দল ছাড়ছেন তারকা ফুটবলাররা, কিন্তু কেন

গতবারের মতো এবারও ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে নর্থইস্ট ইউনাইটেড এফসি (Northeast United FC)। এই শিরোপা দলের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এখন তাদের লক্ষ্য হলো আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে শুরু হতে চলা সুপার কাপ জয় করে এএফসির মঞ্চে নিজেদের তুলে ধরা।
গত মৌসুমে খালিদ জামিলের জামশেদপুর এফসি-র কাছে হেরে সুপার কাপ থেকে ছিটকে গিয়েছিল নর্থইস্ট। সেই ভুল আর করতে চান না নিকোলাস ম্যাকার্টনরা। দলের ম্যানেজমেন্টও বেশ সক্রিয়। এই টুর্নামেন্টের আগে দলে বড় ধরনের কোনো পরিবর্তন আসার সম্ভাবনা না থাকলেও, বেশ কিছু তরুণ প্রতিভাকে লোনে অন্যত্র পাঠাতে চলেছে ক্লাবটি।
মোহাম্মদ আরশাফ লোনে ফিরলেন পুরনো ক্লাবে:
সম্প্রতি মোহাম্মদ আরশাফকে ছেড়ে দিয়েছে নর্থইস্ট। তিনি পূর্বে ক্যালকাট এফসি-র হয়ে খেলতেন এবং এবার লোনে তাকে সেখানেই পাঠানো হয়েছে। নর্থইস্ট ইউনাইটেড কর্তৃপক্ষ তাদের সোশ্যাল মিডিয়া সাইটে এই খবর নিশ্চিত করে লিখেছে, “মোহাম্মদ আরশাফ পরবর্তী ট্রান্সফার উইন্ডো পর্যন্ত লোনে ক্যালিকট এফসিতে যোগ দিয়েছেন। তোমার জন্য শুভকামনা, আরশাফ।”
বিশেষ সূত্র থেকে জানা গেছে, সব ঠিক থাকলে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে নর্থইস্ট তাদের প্রস্তুতি শুরু করে দেবে। দলের বেশিরভাগ ফুটবলার এখন ছুটিতে থাকলেও, খুব শীঘ্রই তারা ভারতে ফিরে আসবেন এবং কোচ বেনালির তত্ত্বাবধানে অনুশীলন শুরু করবেন।
কিছু মাস পরেই দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল শুরু হবে। সেখানেও আলাদিন আজারাই-এর মতো তারকা খেলোয়াড়দের ওপর দলের অনেক আশা রয়েছে।