ভুল করে ডিলিট হওয়া জি-মেইল ফিরে পাবেন যেভাবে, জেনেই সহজ পদ্ধতি

বর্তমানে ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ই-মেইল। এতে আমাদের ব্যাংকিং তথ্য, অফিসের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের লগইনসহ নানা সংবেদনশীল তথ্য থাকে। অনেক সময় স্টোরেজ খালি করতে গিয়ে বা ভুলবশত দরকারি ই-মেইল ডিলিট হয়ে গেলে আমরা দুশ্চিন্তায় পড়ে যাই। কিন্তু জেনে রাখুন, ডিলিট হওয়া ই-মেইল সহজেই পুনরুদ্ধার করা সম্ভব।
যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ ই-মেইল ভুলবশত ডিলিট হয়ে যায়, তাহলে আতঙ্কিত হওয়ার দরকার নেই। জি-মেইল-এ সব মুছে ফেলা ই-মেইল ৩০ দিনের জন্য ‘ট্র্যাশ’ (Trash) ফোল্ডারে সংরক্ষিত থাকে। এই সময়ের মধ্যে আপনি মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট বা ডেস্কটপ—যেকোনো ডিভাইস থেকেই খুব সহজে ডিলিট হওয়া মেইলগুলো ফিরে পেতে পারেন।
তবে মনে রাখবেন, যদি আপনি ‘ট্র্যাশ’ ফোল্ডারটি পরিষ্কার (Clear Trash) করে ফেলেন, তাহলে সেই মেইলগুলো স্থায়ীভাবে মুছে যাবে এবং তা আর কোনোভাবেই ফিরে পাওয়া যাবে না। তাই, যদি কোনো মেইল ডিলিট হয়, ৩০ দিনের মধ্যে ট্র্যাশ ফোল্ডার থেকে তা পুনরুদ্ধার করে নেওয়া বুদ্ধিমানের কাজ।