পার্টি চলাকালীন বাথরুমের ভিতরে মহিলাকে ধর্ষণ! গ্রেফতার জনপ্রিয় অভিনেতা আশিস কাপুর

ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা আশিস কাপুর। ‘ইয়ে রিশতা কেয়া কহেলাতা হ্যায়’ এবং ‘সসুরাল সিমর কা ২’ খ্যাত এই অভিনেতাকে পুণে থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দিল্লির সিভিলস লাইন্স থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আগস্ট মাসে দিল্লিতে একটি হাউজ পার্টিতে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে আশিস কাপুরের বিরুদ্ধে। নির্যাতনের শিকার ওই মহিলা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আশিসের সঙ্গে তার পরিচয় হয়। এরপর আশিস তাকে এক বন্ধুর বাড়িতে পার্টিতে আমন্ত্রণ জানান। পার্টি চলাকালীন সেই বাড়ির বাথরুমে তাকে নির্যাতন করা হয়। এই ঘটনার পর ১১ আগস্ট তিনি অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই আশিস কাপুর গা ঢাকা দিয়েছিলেন। সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, কাপুর এবং ওই মহিলা একসঙ্গে বাথরুমে ঢুকেছিলেন। বেশ কিছুক্ষণ তাদের দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু হলে বাথরুম থেকে চিৎকারের আওয়াজ শোনা যায়। এই সব প্রমাণাদি পাওয়ার পর পুলিশ গোয়া হয়ে পুণে থেকে তাকে গ্রেফতার করে।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)