থাকছে না GST-র দুটি স্ল্যাব, কেন্দ্রের এই সিদ্ধান্তে রাজস্বে কতটা ক্ষতি হবে? জানলে আঁতকে উঠবেন

দেশের কর ব্যবস্থায় এক ঐতিহাসিক পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। বুধবার জিএসটি কাউন্সিলের বৈঠকে চারটি জিএসটি স্ল্যাবকে কমিয়ে দুটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন, এখন থেকে শুধুমাত্র ৫ শতাংশ এবং ১৮ শতাংশের দুটি জিএসটি স্ল্যাব কার্যকর থাকবে। এর ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের বহু জরুরি পণ্যের দাম কমতে চলেছে।

কী কী জিনিসের দাম কমবে?

কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে ১২ শতাংশ এবং ২৮ শতাংশের জিএসটি স্ল্যাব তুলে দেওয়া হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়বে একাধিক পণ্যের ওপর। সাধারণত, বিলাসবহুল পণ্যে ২৮ শতাংশ জিএসটি এবং কিছু বিশেষ পণ্যে ১২ শতাংশ জিএসটি বসানো হতো। এখন এই জিনিসগুলো ১৮ শতাংশের স্ল্যাবের অন্তর্ভুক্ত হবে। এর ফলে:

সস্তা হবে: টিভি, ফ্রিজ, গাড়ি, বাইক, ইলেকট্রনিক সামগ্রী, খাবার ও পানীয়, কিছু হোম অ্যাপ্লায়েন্স এবং বিভিন্ন নির্মাণ সামগ্রী।

দাম কমবে: রুটি, মাখন, দুধ, দই এবং অন্যান্য কিছু খাদ্যপণ্য। এই পণ্যগুলো ৫ শতাংশের স্ল্যাবে আসবে।

রাজস্বে কি ঘাটতি হবে?
জিএসটি স্ল্যাবের এই পরিবর্তনে দেশের রাজস্বে বড় ধরনের ক্ষতির আশঙ্কা উড়িয়ে দিয়েছে কেন্দ্র। রাজস্ব সচিব অরবিন্দ শ্রীবাস্তব জানিয়েছেন, এই সংস্কারের কারণে রাজস্বে আনুমানিক ৪৮ হাজার কোটি টাকার প্রভাব পড়তে পারে, তবে এটিকে ‘ক্ষতি’ বলা ঠিক হবে না। তার মতে, জিএসটি হ্রাসের ফলে ক্রেতাদের হাতে খরচ করার জন্য আরও টাকা আসবে, যা সামগ্রিকভাবে দেশের অর্থনীতিকে চাঙ্গা করবে।

সরকার মনে করছে, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়লে তা পরোক্ষভাবে রাজস্ব বৃদ্ধি করবে এবং দেশের জিডিপিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। এই পদক্ষেপটি অর্থনৈতিকভাবে টেকসই এবং দেশের আর্থিক সমৃদ্ধি আরও বাড়াতে সাহায্য করবে বলেই মনে করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তারা।