লুকিয়ে পড়ল সোনার দাম, টানা বৃদ্ধির পর অবশেষে পতন! জানুন আপনার শহরে কত?

পুজোর আগে সোনা কেনার সুবর্ণ সুযোগ! টানা কয়েকদিন লাগাতার দাম বাড়ার পর অবশেষে লক্ষ্মীবারে কিছুটা কমল সোনার দাম। মধ্যবিত্তের নাভিশ্বাস ফেলে দেওয়া হলুদ ধাতুর দামে এই পতন সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়েছে। আসুন, দেখে নেওয়া যাক আজ ২২ ক্যারেট, ২৪ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার নতুন দাম কত।
কলকাতায় আজ সোনার দাম (প্রতি গ্রাম):
২২ ক্যারেট সোনা: আজ ১ গ্রাম সোনার দাম ৯৭৯৫ টাকা, যা গতকালের থেকে ১০ টাকা কম। অর্থাৎ, ১০ গ্রাম সোনার দাম ৯৭৯৫০ টাকা, যা ১০০ টাকা কমেছে।
২৪ ক্যারেট সোনা: বিশুদ্ধ ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম আজ ১০৬৮৬ টাকা, যা গতকালের থেকে ১১ টাকা কম। ১০ গ্রাম সোনার দাম কমেছে ১১০ টাকা, অর্থাৎ আজ তার দাম ১০৬৮৬০ টাকা।
১৮ ক্যারেট সোনা: আজ ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৮০১৪ টাকা, যা গতকালের থেকে ৯ টাকা কম। ১০ গ্রাম সোনার দাম কমেছে ৯০ টাকা, অর্থাৎ আজ তা ৮০১৪০ টাকায় বিকোচ্ছে।
দেশের অন্যান্য বড় শহরে সোনার দাম (প্রতি ১০ গ্রাম):
মুম্বাই: ২২ ক্যারেট সোনার দাম ৯৭৯৫০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ১০৬৮৬০ টাকা।
দিল্লি: ২২ ক্যারেট সোনার দাম ৯৪১০০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ১০৭০১০ টাকা।
হায়দ্রাবাদ: ২২ ক্যারেট সোনার দাম ৯৭৯৫০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ১০৬৮৬০ টাকা।
পাটনা: ২২ ক্যারেট সোনার দাম ৯৮০০০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ১০৬৯১০ টাকা।
জয়পুর: ২২ ক্যারেট সোনার দাম ৯৪১০০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ১০৭০১০ টাকা।
চেন্নাই: ২২ ক্যারেট সোনার দাম ৯৭৯৫০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ১০৬৮৬০ টাকা।
তবে মনে রাখতে হবে, সোনার এই দামগুলি প্রতিদিন পরিবর্তনশীল এবং কর, জিএসটি, মেকিং চার্জ ইত্যাদির উপর নির্ভর করে গহনার আসল দাম কিছুটা ভিন্ন হতে পারে।