PSc-র উত্তীর্ণ ৩ জন পরীক্ষার্থী, ST সার্টিফিকেটের রহস্য ফাঁস হতেই সব খেলা শেষ!

জালিয়াতির আশ্রয় নিয়ে সরকারি চাকরি পাওয়ার চেষ্টা করেও শেষ রক্ষা হলো না। মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্টের চূড়ান্ত পরীক্ষায় তফসিলি উপজাতির (ST) ভুয়া শংসাপত্র জমা দেওয়ার অভিযোগে তিন জন সফল প্রার্থীর পরীক্ষা বাতিল করেছে পাবলিক সার্ভিস কমিশন (PSC)।
ভুয়া শংসাপত্র জমা দিয়ে সংরক্ষিত আসনের সুযোগ নেওয়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যোগ্য প্রার্থীরা যাতে বঞ্চিত না হন, সে ব্যাপারে পিএসসি কড়া পদক্ষেপ নিয়েছে।
যে তিনজনের পরীক্ষা বাতিল হলো
পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে এই তিন প্রার্থীর নাম ও রোল নম্বর প্রকাশ করেছে। তাঁরা হলেন:
সন্তু পান (রোল নম্বর: ১১১২৭১১)
দেবব্রত পাল (রোল নম্বর: ১৫১৫২৭১)
রাহুল মাহাতো (রোল নম্বর: ১৭১১৬৬৭)
পিএসসি জানিয়েছে, এই তিনজন প্রার্থীই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, কিন্তু তাদের জমা দেওয়া শংসাপত্র যাচাই করে দেখা যায় যে তাঁরা কেউই তফসিলি উপজাতির অন্তর্ভুক্ত নন। তথ্যটি সামনে আসার পরপরই কমিশন দ্রুত ব্যবস্থা নেয় এবং লিখিতভাবে তাঁদের পরীক্ষা বাতিলের কথা জানিয়ে দেয়।
উঠছে প্রশ্ন
এই ঘটনায় অন্যান্য আবেদনকারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, কেন আবেদন প্রক্রিয়া শুরুতেই এই ধরনের জালিয়াতি ধরা পড়ল না? যোগ্য প্রার্থীরা মনে করছেন, প্রথম ধাপেই কড়া যাচাই প্রক্রিয়া থাকলে এই ধরনের সমস্যা এড়ানো যেত।
এই ঘটনা থেকে স্পষ্ট যে, সরকারি চাকরির পরীক্ষায় জালিয়াতি রুখতে কমিশন আরও কঠোর ব্যবস্থা নিচ্ছে। এর ফলে যারা সৎ পথে চেষ্টা করছেন, তাঁদের আশা বাড়বে।