Recipe: গরম ভাতের সঙ্গে জমিয়ে খান ‘পুষ্পা’ চিকেন কারি, বানিয়ে ফেলুন বাড়িতেই, শিখেনিন

আল্লু অর্জুনের বিখ্যাত সংলাপ “ফ্লাওয়ার নেহি, ফায়ার হু ম্যায়” তো সবার মনে আগুন ধরিয়েছিল, আর এখন ভাইরাল হয়েছে “পুষ্পা চিকেন কারি”। দক্ষিণী স্বাদের এই রেসিপিটি আপনার রবিবারের দুপুরের মেনুতে নতুনত্ব আনবে।
উপকরণ:
মুরগির মাংস: ২০০ গ্রাম
ধনে গুঁড়ো: ১ চা চামচ
মরিচ: ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ
পেঁয়াজ (স্লাইস করা): ২টি
ভিনিগার: ১ টেবিল চামচ
সর্ষে বাটা: ১ চা চামচ
কারি পাতা: ৭-৮টি
নুন: পরিমাণ মতো
তেঁতুলের জল: ১ চা চামচ
তেল: পরিমাণ মতো
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে একটি পাত্রে মুরগির মাংস নিয়ে তাতে ধনে গুঁড়ো, মরিচ, লঙ্কা গুঁড়ো, নুন এবং ভিনিগার দিয়ে ভালো করে মেখে নিন। এরপর পাত্রটি ঢেকে ৩০ মিনিট রেখে দিন।
২. একটি প্যানে তেল গরম করে তাতে স্লাইস করা পেঁয়াজ হালকা বাদামী করে ভেজে তুলে রাখুন।
৩. ওই একই তেলে সর্ষে এবং কারি পাতা ফোড়ন দিন।
৪. এবার প্যানে ম্যারিনেট করা মুরগির মাংস দিয়ে ভালো করে কষাতে থাকুন। মাংস সেদ্ধ হয়ে এলে নামিয়ে নিন।
৫. এবার এতে তেঁতুলের জল মেশান।
৬. সবশেষে, আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ উপরে ছড়িয়ে দিন। গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন আপনার তৈরি পুষ্পা চিকেন কারি।
এই সহজ এবং সুস্বাদু রেসিপিটি আপনার রবিবারের খাবারকে আরও স্পেশাল করে তুলবে।