ভারতের অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, ভয়ে হাঁটু কাঁপছে পাকিস্তানের!

ভারত যখনই নিজেদের সামরিক শক্তি বাড়াতে চায়, পাকিস্তান তখনই তার বিরোধিতা করে। এবারও তার ব্যতিক্রম হলো না। গত ২০ আগস্ট ভারত সফলভাবে ‘অগ্নি-৫’ নামে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এতেই নাকি পাকিস্তানের হাঁটু কাঁপতে শুরু করেছে, আর তাই তারা ভারতের বিরুদ্ধে শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ তুলেছে।
ভারতের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, উড়িষ্যার চাঁদিপুর থেকে উৎক্ষেপণ করা অগ্নি-৫ (Agni-5) নামের এই ক্ষেপণাস্ত্রটি তার পরীক্ষায় পুরোপুরি সফল হয়েছে। এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা ৫ হাজার কিলোমিটারের চেয়েও বেশি, যার ফলে এটি গোটা এশিয়া মহাদেশকে পার করতে পারে। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, এর পাল্লার মধ্যে পুরো পাকিস্তান চলে আসবে। আর এ কারণেই পাকিস্তান সবচেয়ে বেশি চাপে পড়েছে।
সাম্প্রতিক সামরিক সংঘাতের পর ভারত যে নিজেদের অস্ত্র ও শক্তি বাড়িয়ে চলেছে, এতে তাদের উদ্বেগ বেড়েছে বলে জানিয়েছে পাকিস্তান। তারা বলছে, ভারত এই ধরনের অস্ত্র তৈরি করে দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তা নষ্ট করছে। অথচ পাকিস্তান নিজেই অতীতে বারবার ভারতকে অস্থির করার চেষ্টা করেছে।
এই ঘটনা আবারও প্রমাণ করল যে, ভারত যখনই নিজেদের সুরক্ষা শক্তিশালী করতে চায়, পাকিস্তান তা নিয়ে অহেতুক ভয় পায় এবং বিশ্ব মঞ্চে ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলে।