মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৫ বিজয়ী মানিকা বিশ্বকর্মা, যা বললেন উর্বশী রাউতেলা

রাজস্থানের মানিকা বিশ্বকর্মা মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৫ (Miss Universe India 2025) খেতাব জিতেছেন। জয়পুরে অনুষ্ঠিত এক জাঁকজমকপূর্ণ ফাইনালে তিনি এই মুকুট লাভ করেন। এই প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন অভিনেত্রী ও প্রাক্তন মিস ইউনিভার্স ইন্ডিয়া উর্বশী রাউতেলা।

মানিকার জয়ের পর উর্বশী রাউতেলা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এটি একটি কঠিন প্রতিযোগিতা ছিল। আমরা খুবই খুশি যে মানিকা বিজয়ী হয়েছেন—এটি আমাদের জন্য সত্যিই বিশেষ।” তিনি আরও বিশ্বাস প্রকাশ করে বলেন, “মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মানিকা অবশ্যই দেশকে গর্বিত করবেন।”

মিস ইউনিভার্স একটি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা যা নারী সৌন্দর্য, বুদ্ধিমত্তা, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সামাজিক দায়বদ্ধতাকে তুলে ধরে। মিস ইউনিভার্স অর্গানাইজেশন (MUO) এই প্রতিযোগিতা পরিচালনা করে। বিশ্ব মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন মানিকা বিশ্বকর্মা।