সোমে কমল আয়! পঞ্চম দিনে হৃতিক-জুনিয়র এনটিআর-এর ‘ওয়ার ২’ কত কোটি ঘরে তুলল?

হিন্দি সিনেমার জগতে অ্যাকশন-থ্রিলার ছবির মধ্যে ‘ওয়ার ২’ নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে। ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর-এর মতো দুই শক্তিশালী অভিনেতাকে একসঙ্গে অ্যাকশন দৃশ্যে দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কিন্তু প্রথম দিনের দুর্দান্ত বক্স অফিস সাফল্যের পর ছবিটি ধীরে ধীরে দর্শকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে।
প্রথম দিনে ‘ওয়ার ২’ বক্স অফিসে ঝড় তুলেছিল, যার আয় ছিল ৫২ কোটি টাকা। দ্বিতীয় দিনেও এই ধারা বজায় ছিল এবং ছবিটি ৫৭.৩৫ কোটি টাকা আয় করে। কিন্তু সপ্তাহান্ত শুরু হতেই ছবির আয় কমতে থাকে। শনিবার ৩৩.২৫ কোটি এবং রবিবার ৩২.১৫ কোটি টাকা ব্যবসা করে। তবে সবচেয়ে হতাশাজনক ছিল পঞ্চম দিনের আয়, যা মাত্র ৮.৫০ কোটি টাকায় নেমে আসে। সব মিলিয়ে, পাঁচ দিনে ছবির মোট আয় দাঁড়িয়েছে ১৮৩.২৫ কোটি টাকা।
বক্স অফিসের হালচাল:
প্রথম দিন (বৃহস্পতিবার): ৫২ কোটি টাকা
দ্বিতীয় দিন (শুক্রবার): ৫৭.৩৫ কোটি টাকা
তৃতীয় দিন (শনিবার): ৩৩. ২৫ কোটি টাকা
চতুর্থ দিন (রবিবার): ৩২.১৫ কোটি টাকা
পঞ্চম দিন (সোমবার): ৮.৫০ কোটি টাকা
মোট আয় (আনুমানিক): ১৮৩.২৫ কোটি টাকা
কেন এই পতন?
দর্শকদের মতে, ছবির গল্প দুর্বল এবং অপ্রয়োজনীয় অ্যাকশন দৃশ্যে ভরপুর। সামাজিক মাধ্যমে অনেক দর্শকই বলেছেন, ছবির অ্যাকশন দৃশ্যগুলো বেশ দীর্ঘ, যা তাদের ক্লান্তি এনে দিয়েছে এবং গল্পের সঙ্গে মানসিক সংযোগ তৈরি করতে পারেনি। বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করছেন, যদি ছবির গল্প আরও শক্তিশালী হত, তাহলে এটি সহজেই ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করতে পারত।
এই পরিস্থিতিতে ‘ওয়ার ২’-এর বক্স অফিস সাফল্য এখন দ্বিতীয় সপ্তাহের পারফরম্যান্সের উপর নির্ভর করছে। প্রথম সপ্তাহের মতো পরের সপ্তাহও যদি ছবিটি দর্শকদের মন জয় করতে না পারে, তাহলে বিশাল বাজেটের এই ছবিটি লাভের মুখ দেখতে নাও পারে।